আল মামুন | ০৬:২৯ পিএম, ২০২১-১২-০৬
পৌরবাসীর ভালোবাসা নিয়ে দায়িত্বভার গ্রহণ করেছেন বিনা প্রতিদ্বন্দ্বীতায় নব নির্বাচিত রামগড় পৌরসভার মেয়র রফিকুল আলম কামাল ও কাউন্সিলররা। রোববার (৫ ডিসেম্বর ২০২১) বিকেলে দায়িত্ব হস্তান্তর ও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ভারত প্রত্যাগত শরণার্থী টাস্কফোর্স চেয়ারম্যান (প্রতিমন্ত্রী পদ-মর্যাদা) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।
খাগড়াছড়ির সংসদ সদস্য ও রামগড় পৌরসভার উন্নয়ন এবং পৌরবাসিন্দাদের নাগরিক সেবা বৃদ্ধি,প্রতিটি ক্ষেত্রে লক্ষে অর্জনে প্রচেষ্টাসহ জনগণের আশা-প্রত্যাশা ও চাওয়াকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আধুনিক রামগড় গঠনে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন বিনা প্রতিদ্বন্দ্বীতায় নব নির্বাচিত রামগড় পৌরসভার মেয়র রফিকুল আলম কামাল।
এর আগে দায়িত্বের বোঝা মাথায় নিয়ে উন্নয়নের প্রতিজ্ঞায় সকলের সহযোগিতা কামনা করে নব-নির্বাচিত মেয়র রফিকুল আলম কামাল বক্তব্যেও শুরুতেই বিগত সময়ে রামগড় উপজেলায় ‘বিএনপি-জামাত’ শাসনামলে নিহত শহীদ মো: ইয়াছিনসহ বার্ধক্যজনিত কারণে মৃত সকল আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের স্মরণ ও সমর্থকদের আত্মার শান্তি কামনা করে এক মিনিট নীরবতা কামনা করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সভাপতি আরো বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র কন্যা প্রধানমন্ত্রীর নেতৃত্বে স্থলবন্দর প্রতিষ্ঠার মাধ্যমে বন্ধুরাষ্ট্র ভারতের সাথে ব্যবসা-বাণিজ্য সর্ম্পকের প্রসার ঘটবে। সে কাজ বর্তমানে এগিয়ে যাচ্ছেন। এ বন্দরের মাধ্যমে ট্রানজিটসহ নানমুখী যোগাযোগ সূচিত হবে। বহুমুখী স্থাপনা-অবকাঠামোর মধ্য দিয়ে বৃটিশ আমলে মহকুমা রামগড়ের চেহারা পাল্টে যাবে। এই অগ্রগতি ব্যবস্থাপনার জন্য রামগড় পৌরসভাকে তিন সক্ষমতা অর্জনেরও তাগাদা দেন তিনি।
পৌরসভা প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, খাগড়াছড়ির সাবেক এমপি ও জেলা আওয়ামীলীগের উপদেষ্টা এ কে এম আলিম উল্লাহ, খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সা: সম্পাদক ও খাগড়াছড়ি পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী, রামগড় উপজেলা পরিষদ চেয়ারম্যান বিশ্বপ্রদীপ ত্রিপুরা, রাগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) উম্মে হাবিবা, খাগড়াছড়ি জেলা আওয়ামীল উপদেষ্টা শের আলী ভূঁইয়া, মানিকছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: জয়নাল আবেদীন,মাটিরাঙা উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম, রামগড় উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোস্তফা হোসেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য মো: মাঈন উদ্দিন এবং রাগড় উপজেলা আওয়ামীলীগ’র সা: সম্পাদক কাজী নুরুল আলম আলমগীর প্রমূখ।
অনুষ্ঠানে অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন, রামগড় উপজেলা পরিষদ’র ভাইস-চেয়ারম্যান আনোয়ার ফারুক, নবনির্বাচিত কাউন্সিলর মো: শামীম, কাজী আবুল বসর ও আনোয়ারা বেগম। এছাড়াও রামগড় সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক মু. জয়নুল আবেদীন ও প্রবীন সামাজিক ব্যক্তিত্ব মংসাপ্রু কার্বারী এতে উপস্থিত ছিলেন।
রামগড় পৌরসভার সহকারী প্রকৌশলী ও ভারপ্রাপ্ত সচিব মো: আলী ইমরান হোসেন পিঙ্কু নবনির্বাচিত মেয়র মো: রফিকুল আলম কামালের কাছে দায়িত্ব হস্তান্তর করেন। অনুষ্ঠান শুরুর আগে খাগড়াছড়ির সংসদস্য পৌরসভা কার্যালয়ের সামনে নব-নির্বাচিত রামগড় পৌর পরিষদ প্রাঙ্গনে একটি বৃক্ষ রোপন করেন।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামালির সাজেকে সড়ক অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ এবং ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুরের অভিযোগের প...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে সড়ক অবরোধকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে অà¦...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে অবরোধের মধ্যে আটকে পড়া পর্যটকদের নিরাপত্তা দ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited