বাঘাইছড়ি প্রতিনিধি | ১১:৪৬ পিএম, ২০২১-১১-৩০
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে লোকমান হোসেন (২১) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৩০ নভেম্বর) দুপুরে উপজেলার খেদারমারা ইউনিয়নের দুরছড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত লোকমান হোসেন দুরছড়ি এলাকার মুসলিম ব্লক পাড়ার বাসিন্দা নুরু হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে উপজেলার দুরছড়ি বাজারে কাজ করতে যান লোকমান। ওই সময় পানির প্রয়োজন পড়লে তিনি ইলেক্ট্রনিক মোটর চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা উদ্ধার করে নিকটস্থ রাবেতা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত লোকমান হোসেনের পিতা মোহাম্মদ নুরুল আলম বলেন, এটি একটি দুর্ঘটনা, তাই আমার কোন অভিযোগ নেই। আমার কপালে যা ছিলো, তা হয়েছে।
মারিশ্যা বিদ্যুৎ বিভাগের আবাসিক প্রকৌশলী (আর ই) সুগত চাকমা’র কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি খুবই দুঃখজনক, তবে এ বিষয়ে কারও কোন অভিযোগ নেই।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পর্যটকবাহী গাড়িবহরে হামলা, আইনশৃঙ্খলা রক্ষà¦...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited