নুরুল কবির | ০৫:১৬ পিএম, ২০২০-১০-০৯
বান্দরবানে পর্যটক ভ্রমনের সুবিধার্থে হোটেল হিলভিউ(পূরবী) পরিবহণে এবার যুক্ত হয়েছে ৬টি এসি বাস। শুক্রবার সকালে হিলভিউ কনভেনশন সেন্টারের ফিতা কেটে এর শুভ উদ্ভোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। বান্দরবান শৈলশোভা পরিবহণ সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবদুল কুদ্দুছ এর সভাপতিত্বে
এসময়- অতিরিক্ত জেলা শফিউল আলম, অতিরিক্ত পুলিশ আবদুল কুদ্দুছ, জেলা আওয়ামী লীগ সিনিয়র নেতা আবদুর রহিম চৌধুরী, পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, পাবত্য জেলা পরিষদ সদস্য লক্ষী পদ দাশ, বান্দরবান জীপ কার মালিক সমিতির সভাপতি মোজাম্মেল হক বাহাদুর, পুর্বানী মালিক সমিতির সাধারন সম্পাদক সুব্রুত দাশ ঝন্টুসহ জেলার বিভিন পরিবহন নেতা ও শ্রমিকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, বান্দরবানে পরিবহন ব্যবসার উজ্জল সম্ভাবনা তৈরী করেছিল পূরবী-পূর্বানী। তাদের পরিশ্রমে পাহাড়ের সড়কের পরিবর্তন হয়েছে। তাই পর্যটন ব্যবসায় বাইরের ব্যবসায়ীদের পাশাপাশি স্থানীয়দের অগ্রধিকার দিতে হবে।
পরিবহন মালিকদের প্রতি তিনি আরো বলেন, শুধু ব্যবসার কথা চিন্তা করলে হবে না। যাত্রী সেবার মানও নিশ্চিত করতে হবে। সেবা বাড়লে যাত্রীও বাড়বে। পরিবহণ শ্রমিকদের অতীতের ভুল শুধরিয়ে শহরের সৌন্দর্য রক্ষা ও পর্যটকদের সাথে ভালো আচরন করার পরামর্শ দেন তিনি।
অনুষ্ঠানে পূরর্বী পরিবহণের স্বত্তাধিকারী কাজল কান্তি দাশ বলেন- পর্যটকদের সুবিধার কথা বিবেচনা করে এখন থেকে চট্টগ্রাম, কক্সবাজার ও রাঙ্গামাটিতে পূরবী পরিবহণ এসি বাসে প্রকৃতির সান্নিধ্যে যেতে পারবেন পর্যটকরা। পর্যটকদের সর্বোচ্চ সেবা প্রদানেরও আশ্বাস দেন তিনি।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
আলমগীর মানিক : বাংলার কাশ্মীর’খ্যাত পার্বত্য রাঙামাটির পাহাড়, হ্রদ আর ঝরনার নৈসর্গিক সৌন্দর্য দেখতে দিন দিন ব...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে একজন, মাদক কারবারের অভি...বিস্তারিত
নাজিম আল হাসান : আসন্ন ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) মানিকছড়ি মুন্সি আব্দুর রউফ চত্বরের উপরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে র...বিস্তারিত
আলমগীর মানিক : একদিকে পর্যটকের ভিড়, অন্যদিকে ব্যস্ত সড়ক ও বাণিজ্যিক এলাকায় নানা ধরনের অপরাধের ঝুঁকি; এমন বাস্তবত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited