নুরুল কবির | ০১:৩৮ পিএম, ২০২১-১০-২৪
শোডাউন ও সমাবেশের দায়ে দোছড়িতে নৌকার চেয়ারম্যান প্রার্থীকে শোকজ নুরুল কবির বান্দরবান ক্ষমতাসিন দলের প্রতীক ও প্রচারণা শুরুর আগেই নেতাকর্মীদের নিয়ে শোডাউন ও মিছিল করায় এক চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে।
এই ঘটনায় শনিবার ওই প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা। উপজেলা নির্বাচন কার্যালয় থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী শোকজ নোটিশ পাওয়া প্রার্থী হলেন দোছড়ি ইউনিয়নের আওয়ামী লীগ প্রার্থী মোহাম্মদ ইমরান।
তিনি ক্ষমতার টাপটে এ মিছিল করেন। এ মিছিলে উপজেলা আওয়ামী লীগের নেতাকমীরা অংশ নেন। এ বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু জাফর ছালেহ বলেন, প্রতীক বরাদ্দের পূর্বে প্রার্থী বিপুল সংখ্যক মানুষ সমাগম করে শোডাউন ও জনসভা করায় স্থানীয় ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০১৬ এর বিধি-৫, ৭(ক) ১১(২) সুষ্পষ্ট লঙ্গন হয়েছে। তাই প্রার্থীর বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, মর্মে ৪৮ঘন্টার মধ্যে শোকজ নোটিশের জবাব দিতে বলা হয়েছে।
শোকজে বলা হয়েছে, প্রার্থী মোহাম্মদ ইমরান ২২অক্টোবর (শুক্রবার) বিকাল ৩টা থেকে ৬টা পর্যন্ত লেমুছড়ি বাজারে বিপুল সংখ্যক জনসমাগম, মিছিল, শোডাউন ও জনসমাবেশ করেছেন। কিন্তু বিধিমালার ৫ মোতাবেক কোন প্রার্থী বা তাহার পক্ষে কোন রাজনৈতিক দল, অন্য কোন ব্যক্তি, সংস্থা বা প্রতিষ্ঠান প্রতিক বরাদ্দের পূর্বে কোন প্রকার নির্বাচনী প্রচার করতে পারবেন না।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
আলমগীর মানিক : বাংলার কাশ্মীর’খ্যাত পার্বত্য রাঙামাটির পাহাড়, হ্রদ আর ঝরনার নৈসর্গিক সৌন্দর্য দেখতে দিন দিন ব...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে একজন, মাদক কারবারের অভি...বিস্তারিত
নাজিম আল হাসান : আসন্ন ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) মানিকছড়ি মুন্সি আব্দুর রউফ চত্বরের উপরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে র...বিস্তারিত
আলমগীর মানিক : একদিকে পর্যটকের ভিড়, অন্যদিকে ব্যস্ত সড়ক ও বাণিজ্যিক এলাকায় নানা ধরনের অপরাধের ঝুঁকি; এমন বাস্তবত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited