নিজস্ব প্রতিবেদক | ০৫:০৮ এএম, ২০২১-১০-১৮
রাঙামাটি: রাঙামাটির কাপ্তাই উপজেলায় চিৎমরম ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও একই ইউনিয়নের আওয়ামীলীগের নৌকা প্রতীক নিয়ে ইউপি চেয়ার প্রার্থী নেথোয়াই মারমা হত্যাকান্ডের প্রতিবাদে রাজপথে প্রতিবাদ জানাতে মাঠে নেমেছে উপজেলা আ’লীগের নেতৃবৃন্দ। রোববার (১৭অক্টোবর) দুপুরে মিছিল, সভা-সমাবেশের মাধ্যমে হত্যাকান্ডের প্রতিদবাদ জানায় সংগঠনটির নেতা-কর্মীরা।
ওইদিন দলটির নেতা-কর্মীরা উপজেলা শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে মিছিল করার পর উপজেলা পরিষদ এলাকার বঙ্গবন্ধুর ম্যুরালের সামনে এসে বিক্ষোভ সভায় যোগ দেন।
সভায় বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস) সন্তু গ্রুফের সন্ত্রাসীরা আসন্ন ইউপি নির্বাচনকে কেন্দ্রে করে চোরাগুপ্তা হামলা চালিযে আসছে। এরই অংশ হিসেবে শনিবার রাতে আমাদের দলের নেতা নেথোয়াই মারমাকে গুলি করে হত্যা করেন সন্তু লারমার সন্ত্রাসীরা। অভিলম্বে প্রশাসন যদি হত্যাকান্ডের খুনীদের গ্রেফতার করে আইনের আওতায় না আনলে আন্দোলন আরও বেগমান করে তোলা হবে হবে বলে বক্তারা সভায় জানান।
বিক্ষোভ সভায় বক্তৃতা দেন- রাঙামাটি জেলা আ’লীগের সহ-সভাপতি রুহুল আমীন, উপজেলা আ’লীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরী, উপজেলা আ’লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদ সদস্য দীপ্তিময় তালুকদার, জেলা আওয়ামী লীগের সদস্য আনোয়ার হোসেন বাচ্চু, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক স্বপন বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন মিলন, আওয়ামী লীগ নেতা দয়ারাম তঞ্চঙ্গ্যা, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি বাবলু বিশ্বাস অমিত। সভা পরিচালনা করেন- উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এ আর লিমন
শনিবার ( ১৬অক্টোবর ) দিনগত রাতে একদল অস্ত্রধারী সন্ত্রাসী উপজেলার চিৎমরম ইউনিয়নের আগাপাড়া এলাকায় প্রবেশ করে চিৎমরম ইউনিয়ন আ’লীগের সভাপতি ও একই ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী নেথোয়াই মারমাকে তার বাড়িতে ঢুকে গুলি চালিয়ে হত্যা নিশ্চিত করে পালিয়ে যায় সন্ত্রাসীরা।
চন্দ্রঘোনা থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আতিকুর রহমান বলেন, মররেদহটি ময়না তদন্তের জন্য রাঙামাটি সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মরদেহটি বুঝে পাওয়ার পর স্বজনরা মামলা না করলে পুলিশ বাদী হয়ে মামলা দায়ে করবে।
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলা পুলিশের মাস্টার প্যারেড ও কিট প্যারেড অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৫ অক্টোবর) à...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে সড়ক অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ এবং à...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পর্যটকবাহী গাড়িবহরে হামলা, আইনশৃঙ্খলা রক্ষà¦...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited