আলমগীর মানিক | ০২:২২ এএম, ২০২১-১০-১৭
বিগত বছরগুলোর ন্যায় এবারও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আবারো রক্তের হোলি খেলায় নেমেছে পাহাড়ের আঞ্চলিকদলীয় সশস্ত্র সন্ত্রাসীরা। তারই ধারাবাহিকতায় রোববার মধ্যরাতে গুলি করে হত্যা করেছে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও আসন্ন ইউপি চেয়ারম্যান প্রার্থী নে থোয়াই মারমাকে।
বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটি জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী মূছা মাতব্বর। রাত আনুমানিক একটার সময় নিজ বসতঘরে অবস্থান করার সময় একদল অস্ত্রধারি সশস্ত্র সন্ত্রাসী অতর্কিত হামলা চালিয়ে গুলি করে নে থোয়াইয়ের মৃত্যু নিশ্চিত করে।
নিহতের মরদেহ উদ্ধারে পুলিশের একটি দল ঘটনাস্থলের দিকে রওয়ানা দিয়েছে বলে কাপ্তাই থানা সূত্রে জানাগেছে।
এদিকে, রাত সোয়া একটার সময় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের টাইমলাইনে ষ্ট্যাটাসের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে রাঙামাটি জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী মূছা মাতব্বর আসন্ন ইউপি নির্বাচনকে কেন্দ্র সকল চেয়ারম্যান প্রার্থীগণকে সন্ত্রাসীদের ব্যাপারে সজাগ থাকার আহবান জানিয়েছেন।
এদিকে স্থানীয় একাধিক সূত্র জানিয়েছে, উক্ত চিৎমরম ইউনিয়ন পরিষদ এলাকাটিতে আঞ্চলিক দল জেএসএস এর আধিপত্য রয়েছে এবং তাদের সমর্থনীয় একজন জনপ্রতিনিধিও রয়েছে। তাই নিজেদের আধিপত্য নিশ্চিত রাখতে ক্ষমতাসীনদল আওয়ামীলীগের চেয়ারম্যান পদপ্রার্থীকে হত্যার মাধ্যমে সরিয়ে দেওয়া হয়েছে বলে দলটির তৃণমুল পর্যায়েরর নেতাকর্মীরা দাবি করেছেন।
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি অংসুই ছাইন চৌধুরী জানিয়েছেন, নেথোয়াই মারমা এতদিন উপজেলা রেস্টহাউজে ছিলো। আজই মনোনয়ন জমা দিয়ে চিৎমরমে এলাকায় গিয়েছিলো নেতাকর্মী ও স্বজনদের সাথে দেখা করতে। রাতে তার নিজ বাড়িতে জেএসএস এর একদল সশস্ত্র সন্ত্রাসী এসে তাকে গুলি করে হত্যা করে গেছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পর্যটকবাহী গাড়িবহরে হামলা, আইনশৃঙ্খলা রক্ষà¦...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited