নিজস্ব প্রতিবেদক | ০৯:০১ পিএম, ২০২১-১০-০২
খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি বলেছেন সাংবাদিকদের লেখার স্বাধীনতা আছে কিন্তু সে স্বাধীনতার অপব্যবহার করা যাবে না। সাংবাদিকদের শুধু সরকারে পক্ষে বা কারো বিপক্ষে না লিখে সমাজের সঠিক চিত্র তুলে ধরা উচিত বলে তিনি মন্তব্য করেন।
তিনি বলেন রাজনৈতিক নেতাদের বিব্রত করা সাংবাদিকদের কাজ নয় আবার রাজনৈতিক নেতাদের উচিত হবে না সাংবাদিকদের স্বাধীনতায় হস্তক্ষেপ করা।
শনিবার বিকেলে রাঙামাটিতে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর কার্যালয় উদ্বোধন উপলক্ষে রাঙামাটি প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, দৈনিক গিরিদর্পণ সম্পাদক একেএম মকছুদ আহমেদ, রাঙামাটি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার আল হক ও প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাসস এর রাঙামাটি প্রতিনিধি মনসুর আহমেদ।
এ সময় আরো উপস্থিত ছিলে রাঙামাটি সদর উপজেলা ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলাম, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুর মোঃ কাজল, প্রেস ক্লাবের সহ-সভাপতি অলি আহমেদ।
আলোচনায় বক্তারা বলেন, বাংলাদেশ স্বাধীন হয়েছে বলে বাংলাদেশে স্বাধীন সাংবাদিকতা প্রতিষ্ঠিত হয়েছে। বর্তমান সরকার স্বাধীন সাংবাদিকতায় বিশ্বাসী। সাংবাদিকদের কল্যাণে সরকার নানামুখী প্রকল্প গ্রহণ করেছে উল্লেখ করে বক্তারা বলেন, অপসাংবাদিকতা রুখতে সাংবাদিকদের এগিয়ে আসতে হবে।
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলা পুলিশের মাস্টার প্যারেড ও কিট প্যারেড অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৫ অক্টোবর) à...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে সড়ক অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ এবং à...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পর্যটকবাহী গাড়িবহরে হামলা, আইনশৃঙ্খলা রক্ষà¦...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited