নুরুল কবির | ০৭:১৫ পিএম, ২০২১-০৯-২৮
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির দূর্গম পাহাড়ে অস্ত্রের কারখানায় পুলিশের অভিযানে, একনলা সচল ১টি বন্দুক ও বিপুল অস্ত্র তৈরীর সরঞ্জাম উদ্ধার করেছে থানা পুলিশ ।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বন) রাত দেড় টায় উপজেলা সদর থেকে ৫০ কিলোমিটার দূরের আলিক্ষ্যং মৌজার লেদুখালের তীরে বক্কর রাবার বাগানের কারখানা থেকে এ সব অস্ত্র তৈরির মালমাল উদ্ধার করে।থানা পুলিশ সূত্রে জানা যায় খবর পেয়ে থানার অফিসার ইনর্চাজ ওসি মুহাম্মদ আলমগীর হোসেনের দিক নির্দেশনায় এবং সেকেন্ড পুলিশ অফিসার নুরুল ইসলাম নেতৃত্বে বিশেষ একটি টিম অভিযান পরিচালনা করেন।
পা হেটে ৩ ঘন্টা পর কারখানাস্থলে পৌঁছেন অভিযানকারী দলটি। তখন রাত ১টা পার হয়ে যায়। দেড়'শ গজ দূরে কারখানার প্রধান সড়ক ২টিতে পাহারাদার। পুলিশের উপস্থিতি টের পেয়ে অস্ত্রের কারিগর সহ সহযোগীরা পাহাড়ি পথ দিয়ে কমান্ডো স্টাইলে পালিয়ে যায়।
পুলিশ কারখানা থেকে ১ টি ১নালা সচল বন্দুক সহ বিপুল পরিমান সরঞ্জাম উদ্ধার করে।
নাইক্ষংছড়ি থানার অফিসার ইনর্চাজ মুহাম্মদ আলমগীর হোসেন বলেন, চিহ্নিত কিছু পেশাদার কারিগর এ অস্ত্র তৈরী করছিল। তারা ইতিপূর্বে ৫ টি অস্ত্র বানিয়ে বিক্রি করছে। থানায় এ বিষয়ে মামলা হয়েছে। জড়িতদের আটকের অভিযান চলছে।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
আলমগীর মানিক : বাংলার কাশ্মীর’খ্যাত পার্বত্য রাঙামাটির পাহাড়, হ্রদ আর ঝরনার নৈসর্গিক সৌন্দর্য দেখতে দিন দিন ব...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে একজন, মাদক কারবারের অভি...বিস্তারিত
নাজিম আল হাসান : আসন্ন ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) মানিকছড়ি মুন্সি আব্দুর রউফ চত্বরের উপরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে র...বিস্তারিত
আলমগীর মানিক : একদিকে পর্যটকের ভিড়, অন্যদিকে ব্যস্ত সড়ক ও বাণিজ্যিক এলাকায় নানা ধরনের অপরাধের ঝুঁকি; এমন বাস্তবত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited