মহালছড়ি প্রতিনিধি | ০৫:০৪ পিএম, ২০২১-০৯-১৯
খাগড়াছড়ির মহালছড়িতে কাঠ ব্যবসায়ী বহুমূখী সমবায় সমিতির আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। ১৮ সেপ্টেম্বর শনিবার সন্ধ্যা ৭ টায় মহালছড়ি কাঠ ব্যবসায়ী বহুমূখী সমবায় সমিতির কার্যালয়ে উপজেলার সকল কাঠ ব্যবসায়ীদের উপস্থিতিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কাঠ ব্যবসায়ী অনুপ মহাজন এর সঞ্চালনায় সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মো: ইসমাইল হোসেন এর সভাপতিত্বে প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়। অধিবেশন শুরুতে সমিতির সভাপতি মরহুম ওসমান গণিসহ সমিতির অর্ন্তভূক্ত কাঠ ব্যবসায়ী অতীতে যারা মৃত্যুবরণ করেছেন তাঁদের আত্মার মাগফেরাত কামনা করে ১ মিনিট নিরবতা পালন করা হয়। পরে সমিতির যাবতীয় কার্যক্রমের উপড় আলোচনা হয় এবং সভাপতি ইসমাইল হোসেন কমিটি বিলুপ্ত ঘোষণার পর প্রথম অধিবেশন শেষ হয়।
এরপর দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন, মহালছড়ি সদর ইউপি চেয়ারম্যান রতন কুমার শীল। উপস্থিত ছিলেন, মহালছড়ি উপজেলা ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন, সাবেক উপজেলা বিএনপি সভাপতি মোহাম্মদ হোসেন বাবু, বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক আনু মিয়াসহ মহালছড়ি উপজেলার বিশিষ্ট কাঠ ব্যবসায়ী গণ। দ্বিতীয় অধিবেশনে উপস্থিত সকলের সম্মতিক্রমে মহালছড়ি সদর ইউপি চেয়ারম্যান রতন কুমার শীলকে আহবায়ক করে ৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। আহবায়ক কমিটির অন্য সদস্যরা হলেন, যুগ্ন আহবায়ক মোহাম্মদ আলী, সদস্য বিপ্লব দাশ।
নবগঠিত আহবায়ক কমিটির আহবায়ক রতন কুমার শীল বলেন, আগামী ৩ মাসের মধ্যে মহালছড়ি কাঠ ব্যবসায়ী বহুমূখী সমবায় সমিতির কার্যকরী কমিটি গঠনের লক্ষ্যে সকলের মতামতের ভিত্তিতে পরোক্ষ বা প্রত্যক্ষ ভোটে নির্বাচন অনুষ্ঠিত হবে। পরিচালনায় দক্ষ ও শক্তিশালী কমিটি উপহার দিতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামালির সাজেকে সড়ক অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ এবং ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুরের অভিযোগের প...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে সড়ক অবরোধকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে অà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited