নুরুল কবির | ১১:৪৯ পিএম, ২০২১-০৯-১১
বান্দরবানে পাহাড় কাটতে গিয়ে পাহাড়ের বিশাল অংশ ধ্বসে পড়ে এস্কেবেটরের চালক ও সহকারী আহত হয়েছেন। এসময় মাটি চাপা পড়েছে পাহাড় কাটার কাজে ব্যবহৃত এস্কেবেটর ও একটি মিনিট্রাক। ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার দুপুরে বান্দরবান পৌরসভার ৯নং ওয়ার্ড লাঙ্গী পাড়ার মুখে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান,সকাল থেকে এস্কেবেটরটি রাস্তার পাশে একটি পাহাড় কেটে মাটিগুলো ড্রাম ট্রাক যোগে অন্যত্রে সরিয়ে ফেলছিল। হঠাৎ উপর থেকে পাহাড়ের একটি বিশাল অংশ ধ্বসে এস্কেবেটর ও ড্রাম ট্রাকের উপর পড়ে।
এসময় এস্কেবেটরসহ চালক এবং মিনিট্রাকটি মাটি চাপা পড়ে। দ্রুত স্থানীয়রা এগিয়ে এসে গুরুতর আহত অবস্থায় এস্কেবেটরের চালক মো. মনির হোসেন (২৫) কে উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করে।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম চৌধুরী চালক ও সহকারী সামান্য আহত হওয়ার কথা স্বীকার করেন। তবে তিনি বলেন, তাদের বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।
তিনি বলেন,মাটি চাপা পড়া এস্কেবেটর ও ট্রাক আটক করা হয়েছে। ঘটনার তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।
স্থানীয় বাসিন্দা সাহেব মিয়া,আবুল কাশেম ও জাফর সাংবাদিকদের জানান, বান্দরবান পৌরসভার পক্ষে কাউন্সিলর সৌরভ দাশ শেখর রাস্তা উন্নয়ন ও সম্প্রসারণের কাজ করতে গিয়ে পাহাড়ের বিশাল একটি অংশ কেটে ফেলে। বালি মাটির পাহাড়টি অনেক উঁচু হওয়া সত্ত্বেও এস্কেবেটর দিয়ে বার বার পাহাড়ের গোড়ার অংশ থেকে মাটি কাটছিল তারা। এসময় হঠাৎ পাহাড় ভেঙ্গে পড়ে এস্কেবেটর ও চালক এবং একটি ট্রাক মাটি চাপা পড়েছে।
তারা আরো জানান,রাস্তার কাজ শেষ হলেও একটি চক্র পাহাড়টি কেটে মাটি বিক্রি করছিল। বর্ষা মৌসুমে পাহাড় কাটার কারণে এই দুর্ঘটনা। যে কোনো সময় পাহাড়টির আরো বিশাল অংশ ধ্বসে পড়ার সম্ভাবনা রয়েছে বলে তারা জানান।
৯নং ওয়ার্ডের কাউন্সিলর সেলিম রেজা বলেন, বর্ষার সময় পাহাড় থেকে মাটি ধ্বসে চলাচলের রাস্তা বন্ধ হয়ে গেলে রাস্তার মাটি ও পাশের পাহাড় কাটার সময় এ ঘটনা ঘটে।
প্যানেল মেয়র ও ৬নং ওয়ার্ডের কাউন্সিলর সৌরভ দাশ শেখর বলেন, রাস্তা চলাচলের উপযোগ করতে এস্কেবেটর ভাড়া নিয়ে মাটি সরানোর কাজ করার সময় গতকাল (শনিবার) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
এদিকে পরিবেশ অধিদপ্তরের বান্দরবান কার্যালয়ের সিনিয়র কেমিস্ট মো. আব্দুল সালাম জানান,ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থল পরির্দশন করা হয়েছে। পাহাড় কাটার কাজে ব্যবহৃত এস্কেবেটর ও ড্রাম ট্রাক জব্দ করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
আলমগীর মানিক : বাংলার কাশ্মীর’খ্যাত পার্বত্য রাঙামাটির পাহাড়, হ্রদ আর ঝরনার নৈসর্গিক সৌন্দর্য দেখতে দিন দিন ব...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে একজন, মাদক কারবারের অভি...বিস্তারিত
নাজিম আল হাসান : আসন্ন ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) মানিকছড়ি মুন্সি আব্দুর রউফ চত্বরের উপরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে র...বিস্তারিত
আলমগীর মানিক : একদিকে পর্যটকের ভিড়, অন্যদিকে ব্যস্ত সড়ক ও বাণিজ্যিক এলাকায় নানা ধরনের অপরাধের ঝুঁকি; এমন বাস্তবত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited