নিজস্ব প্রতিবেদক | ০২:৫৮ এএম, ২০২১-০৯-০২
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত এলাকার গহীন অরণ্যে সন্ত্রাসীদের সঙ্গে বিজিবি সদস্যদের গোলাগুলির ঘটনা ঘটেছে। বুধবার (০১ সেপ্টেম্বর) উপজেলার দৌছড়ির ছাগলখাইয়া এলাকায় অভিযানে গেলে একটি সশস্ত্র সন্ত্রাসী বাহিনীর সঙ্গে নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি সদস্যদের গোলাগুলি শুরু হয়।
সেনাবাহিনী ও বিজিবি সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১ সেপ্টেম্বর ভোরে বান্দরবান রিজিয়নের অধীনস্থ নাইক্ষ্যংছড়ি জোন এর ছাগলখাইয়া ক্যাম্প হতে সন্দেহভাজন সশস্ত্র সন্ত্রাসী দলকে নির্মুল করার লক্ষ্যে নাইক্ষ্যংছড়ি জোনের জোন কমান্ডার লে: কর্নেল শাহ্ আবদুল আজীজ আহমেদ, এসপিপি এর নেতৃত্বে সেনাবাহিনী ও বিজিবির ৮টি টহল দলের সমন্বয়ে উপজেলার চাক পাড়া এলাকায় একটি অভিযান পরিচালনা করা হয়।
এসময় সেনাবাহিনী ও বিজিবির যৌথ অভিযানে জেএসএস সন্ত্রাসী গ্রুপের সাথে গুলি বিনিময় হয়। গোলাগুলির এক পর্যায়ে জেএসএস সন্ত্রাসী গ্রুপের বেশ কয়েকজন গুরুতর আহত হয়। প্রায় দেড় ঘন্টা গোলাগুলির পর জেএসএস সন্ত্রাসীরা পিছু হটতে বাধ্য হয়। এ ঘটনার পর ঐ এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে।
নাইক্ষ্যংছড়ি জোনের জোন কমান্ডার লে: কর্নেল শাহ্ আবদুল আজীজ আহমেদ জানিয়েছেন, গোপন তথ্যের ভিত্তিতে নাইক্ষ্যংছড়ি দূর্গম সীমান্তের চাক পাড়া এলাকায় সেনাবাহিনী ও বিজিবির সমন্বয়ে একটি অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনাকালে জেএসএস সন্ত্রাসী গ্রুপের সাথে আমাদের গুলি বিনিময় হয়। প্রায় দেড় ঘন্টা গোলাগুলির পর এক পর্যায়ে জেএসএস সন্ত্রাসী গ্রুপটি পালিয়ে যায়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এ কর্মকর্তা।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
আলমগীর মানিক : বাংলার কাশ্মীর’খ্যাত পার্বত্য রাঙামাটির পাহাড়, হ্রদ আর ঝরনার নৈসর্গিক সৌন্দর্য দেখতে দিন দিন ব...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে একজন, মাদক কারবারের অভি...বিস্তারিত
নাজিম আল হাসান : আসন্ন ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) মানিকছড়ি মুন্সি আব্দুর রউফ চত্বরের উপরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে র...বিস্তারিত
আলমগীর মানিক : একদিকে পর্যটকের ভিড়, অন্যদিকে ব্যস্ত সড়ক ও বাণিজ্যিক এলাকায় নানা ধরনের অপরাধের ঝুঁকি; এমন বাস্তবত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited