পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সাথে পার্বত্য সচিবের মতবিনিময়


মোঃ সোহরাওয়াদ্দী সাব্বির    |    ০৩:১৬ পিএম, ২০২১-০৮-২৬

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সাথে পার্বত্য সচিবের মতবিনিময়

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সাথে পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয় সচিব এর  মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান  (সচিব পদমর্যাদা) নিখিল কুমার চাকমার সভাপতিত্বে পার্বত্য মন্ত্রাণালয়ের সচিব  মোসাম্মৎ হামিদা বেগম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রাঙামাটিস্থ পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন  বোর্ডের কর্ণফুলী সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান আশিস কুমার বড়–য়া,সদস্য প্রশাসন হারুন অর  রশিদ, প্রকল্প পরিচালক আব্দুল আজিজ, সচিবের একান্ত সচিব নুসরাত জাহান সহ পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট অন্যান্যে কর্মকর্তারা উপস্তিত ছিলেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জাতীর  পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অল্পসময়ে ৩বার পার্বত্য চট্টগ্রামে আসেন, এতে আমরা বুঝতে পারি এই অঞ্চলে জন্য তার কেমন দরত ছিলো।

পার্বত্য অঞ্চলের দীর্ঘ সময়ের শান্তি ছিলো না, সেটা ও আমাদের প্রধানমন্ত্রীর হাত ধরে এসেছে,যার ফলস্বরূপ আজকের পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, তিন জেলায় জেলা পরিষদ, আঞ্চলিক পরিষদ, ট্রান্সপোর্ট সহ পার্বত্য এলাকায় উন্নয়ন কাজ আমাদের প্রধানমন্ত্রীর হাত ধরে হচ্ছে।

মতবিনিময় সভা শেষে, পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের সচিব জেলার বিভিন্ন জায়গা পরিদর্শন করেন।