নূর হোসেন মামুন | ০৯:৫৯ পিএম, ২০২০-১০-০৫
কাপ্তাইয়ে ভ্রাম্যমান আদালতের হাতে আবারও ধরা পড়ল কাপ্তাই-চন্দ্রঘোনার ইয়াবার গডফাদার, মাদকসেবী নুরুল ইসলাম (৩৭)। সে চন্দ্রঘোনা ইউনিয়নের সাদেকের ঘোনা এলাকার মৃত নূর মোহাম্মদের ছেলে।
ওয়াগ্গাছড়া জোন ৪১ বিজিবি ক্যাম্প সংলগ্ন ব্রীজ এলাকায় বিশেষ অভিযানে রবিবার (৪ই অক্টোবর) বিকেলে নেশাগ্রস্ত অবস্থায় ইয়াবা ট্যাবলেট এবং উপকরণ সহ তাকে আটক করে ‘মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে’ ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৩’শ টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মুনতাসির জাহান।
কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মুনতাসির জাহান জানান, তার বিরুদ্ধে কাপ্তাই চন্দ্রঘোনা এলাকায় ইয়াবা বিক্রি, ইয়াবা সেবন, বিভিন্ন জায়গায় ইয়াবাসহ মাদক দ্রব্য পরিবহন, ইভটিজিং সহ নানা অপরাধে এলাকার জনগণ স্বরাষ্ট্র মন্ত্রণালয়, রাঙামাটি জেলা পুলিশ, কাপ্তাই উপজেলা প্রশাসন এবং কাপ্তাই থানা সহ বিভিন্ন জায়গায় অভিযোগ করেন। এর আগেও সে পুলিশের হাতে ইয়াবাসহ ধরা পড়ে দুই মাসের জেল খাটে।
কাপ্তাই থানা অফিসার ইনচার্জ মো. নাছির উদ্দীন জানান, আটককৃত আসামীকে সোমবার (৫ই অক্টোবর) দুপুরে রাঙামাটি জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পর্যটকবাহী গাড়িবহরে হামলা, আইনশৃঙ্খলা রক্ষà¦...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited