আলমগীর মানিক | ০৫:৩৮ এএম, ২০২১-০৮-১৯
নিরাপত্তা বাহিনীগুলোসহ সংশ্লিষ্ট্য প্রশাসনের নানামুখি তৎপরতা চলমান থাকা সত্ত্বেও পাহাড়ে ক্রমেই নিয়ন্ত্রণহীন হয়ে উঠছে তথাকথিত উপজাতীয় আঞ্চলিকদলগুলোর সশস্ত্র অপতৎপরতা। এবার খোদ রাঙামাটি শহরে জেএসএস নামধারী সন্ত্রাসীরা স্বশরীরে উপস্থিত হয়ে নির্ধারিত চাঁদা দাবি করে অন্যথায় ভয়াবহ পরিণতির হুমকি দিয়ে গেছে বলে অভিযোগ করেছে অটোরিক্সা চালক সমিতির সদস্যরা।
বিষয়টি নিয়ে আতঙ্কিত চালকদের কথা চিন্তা করে অটোরিক্সা চালক সমিতির পক্ষ থেকে বুধবার দিবাগত রাত সাড়ে ১০টার সময় রাঙামাটি কোতয়ালী থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানাগেছে। কোতয়ালী থানার সাধারণ ডায়েরি নাম্বার-৯৩৩,তারিখ: ১৮/৮/২০২১ইং।
রাঙামাটি জেলা অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন ও চালক কল্যাণ সমিতি রাঙামাটি সদর এর যুগ্ন সম্পাদক মোঃ হেলাল হোসেন সুমন বাদি হয়ে লিখিত অভিযোগ দিয়েছেন বলে নিশ্চিত করেছেন কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ কবির হোসেন। তিনি জানিয়েছেন আমরা বিষয়টিতে গুরুত্ব সহকারে দেখছি এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।
লিখিত অভিযোগে জানানো হয়, গত ১২ই আগষ্ট- ২০২১ইং তারিখ বৃহস্পতিবার দুপুরে প্রথমবারের মতো রাঙামাটি শহরের আসামবস্তি এলাকায় অবস্থানরত অটোরিক্সা চালকদের কাছে তিনজন চাকমা যুবক এসে অটোচালক সমিতির অর্থ সম্পাদক সম্ভু কুমার গুপ্তকে ধরে অটো চালকদের পক্ষ থেকে নির্ধারিত চাঁদা দেওয়ার জন্য জেএসএস এর এক নেতার মোবাইল নাম্বার (০১৭৭১৩১৬৪১৬)দিয়ে উক্ত নাম্বারে অটোরিক্সা সমিতির সভাপতিতে কথা বলার জন্য বলে যায়।
অন্যথায় ১৩ই আগষ্ট থেকে রাঙামাটির আসামবস্তি টু কাপ্তাই সড়কে সিএনজি অটোরিক্সা চালাতে দেওয়া হবেনা এবং চালালে ভয়াবহ পরিণতি হবে সাশিয়ে যায়। বিয়ষটি সেসময় মৌখিকভাবে প্রশাসনকে জানানো হয়েছে বলে জানিয়েছেন অটোরিক্সা চালক সমিতির নেতৃবৃন্দ।
তারা বলেন,এই ঘটনার পর নির্ধারিত চাঁদা নাপেয়ে ১৭ই আগষ্ট মঙ্গলবার রাতে সেই অটো চালক সম্ভু কুমার গুপ্তের ব্যক্তিগত নাম্বারে সেই নাম্বারটি(০১৭৭১৩১৬৪১৬) থেকে কল করে জেএসএস এর পরিচয় দিয়ে রাঙামাটি সদরের আসামবস্তি থেকে কাপ্তাই সড়কে অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন ও চালক কল্যাণ সমিতির অধীনস্থ অটোরিক্সাগুলোর চলাচল বন্ধ রাখতে বলে দেওয়া হয়।
চাকমা যুবকদের গতিবিধিসহ মোবাইল কলের বিষয়টি নিয়ে প্রশাসনকে জানালে ব্রাশ ফায়ার করে পরিণতি ভয়াবহ হবে বলে হুমকি প্রদান করা হয়েছে বলে অভিযোগ করেছেন অটো চালক সমিতির নেতা ও অভিযোগকারি হেলাল হোসেন সুমন।
উক্ত অভিযোগকারি জানান, যেহেতু আমি নিন্ম স্বাক্ষরকারিসহ সমিতির সকলে উক্ত এলাকাদিয়ে যাত্রী সেবা দেওয়ার লক্ষ্যে চলাচল করতে হয় সেহেতু হুমকি প্রদানকারি জেএসএস নামীয় আঞ্চলিক সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠি কর্তৃক যেকোন সময় আমাদের উপর অনাকাঙ্খিত ঘটনা ঘটাতে পারে। সেই লক্ষ্যে বিষয়টি লিখিত আকারে থানাকে অবহিত করে আইনী প্রতিকার চেয়েছেন বলে জানিয়েছেন উক্ত চালক সমিতির যুগ্ন সম্পাদক হেলাল হোসেন সুমন।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পর্যটকবাহী গাড়িবহরে হামলা, আইনশৃঙ্খলা রক্ষà¦...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited