জাতীয় শোক দিবসে রাঙামাটি মহিলা কলেজে মিলাদ-দোয়া ও আলোচনা সভা


নিজস্ব প্রতিবেদক    |    ০৬:১৩ পিএম, ২০২১-০৮-১৫

জাতীয় শোক দিবসে রাঙামাটি মহিলা কলেজে মিলাদ-দোয়া ও আলোচনা সভা

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৬ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২১ উপলক্ষে রাঙামাটি সরকারি মহিলা কলেজের শিক্ষক মিলনায়তনে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ,মিলাদ ও দোয়া পরবর্তী এক আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।

কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক রবিউল হোসাইন এর সঞ্চালনায় ও প্রাণীবিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক ইতি সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ এনামুল হক খোন্দকার।

আলোচনা সভায় ১৯৭৫ সালের ১৫ আগষ্ট ইতিহাসের বর্বোরোচিত ও নারকীয় হত্যাকান্ডের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন বাংলা বিভাগের প্রভাষক মোঃ সফিকুল আলম,ব্যবস্থাপনা বিভাগের অতিথি প্রভাষক সালাহ উদ্দিন।

প্রধান অতিথি তাঁর ভাষণে বলেন ৭৫ এর ১৫ আগষ্টের জঘন্যতম এ হত্যাকান্ড কারবালা প্রান্তরের বর্বোরোচিত হত্যাযজ্ঞের নৃশংসতাকেও ছাড়িয়ে গেছিল।

দেশের ও দেশের বাইরের সংঘবদ্ধ চক্র যারা বাংলাদেশ নামক এই দেশের জন্ম ও সৃষ্টি,স্বাধীনতা চায়নি তারাই অত্যন্ত পরিকল্পিতভাবে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারকে স্বপরিবারে হত্যা করেছিল।

নারকীয় এ হত্যাকান্ডের পেছনে জড়িত যাদের এখনো বিচার করা সম্ভব হয়নি তাদের দেশে এনে বিচারের জোর দাবী জানান বক্তাগণ।