নুরুল কবির | ১২:৩০ এএম, ২০২১-০৮-০৪
বান্দরবানে সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে অস্ত্র, নগদ অর্থ ও চাঁদা আদায়ের রশিদ বই, বিভিন্ন সরঞ্জামসহ একজনকে আটক করা হয়েছে।
সোমবার রাতে ডলুপাড়ায় অভিযান চালিয়ে তাকে আটক করে। আটক ব্যক্তির নাম সুমন চাকমা (২৫)।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতেসেনাবাহিনীর বান্দরবান সদর জোন ও সদর থানা পুলিশের টহল দল
সোমবার রাতে সদর উপজেলার ডলুপাড়ার কাইংবাপাড়া এলাকায় একটি পরিত্যক্ত ঘরে অভিযান চালায়। এসময় ওই ঘরে অবস্থানকারী সুমন চাকমাকে আটক করা হয়।
তল্লাশী করে তার কাছ থেকে একটি দেশীয় বন্দুক, একটি মোবাইল ফোন সেট, নগদ ১০ হাজার টাকা, ২টি মানিব্যাগ, চাঁদা আদায়ের রশিদ বইসহ আরও কিছু
সামগ্রী উদ্ধার করা হয়।
ওসি আরো বলেন, আটক সুমন চাকমা পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) মূল অংশের (সন্তু গ্রুপ) সদস্য বলে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে সুমন। তিনি (সুমন চাকমা) জেএসএস পক্ষে চাঁদা আদায় (কালেক্টর) কাজ করতো বলে পুলিশ জানায়।
তাকে বর্তমানে বান্দরবান সদর থানায় এনে জিজ্ঞাসাবাদ করার কাজ চলছে।তার বিরুদ্ধে বান্দরবান সদর থানায় একটি মামলা করা হয়েছে বলেও ওসি জানান।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
আলমগীর মানিক : বাংলার কাশ্মীর’খ্যাত পার্বত্য রাঙামাটির পাহাড়, হ্রদ আর ঝরনার নৈসর্গিক সৌন্দর্য দেখতে দিন দিন ব...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে একজন, মাদক কারবারের অভি...বিস্তারিত
নাজিম আল হাসান : আসন্ন ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) মানিকছড়ি মুন্সি আব্দুর রউফ চত্বরের উপরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে র...বিস্তারিত
আলমগীর মানিক : একদিকে পর্যটকের ভিড়, অন্যদিকে ব্যস্ত সড়ক ও বাণিজ্যিক এলাকায় নানা ধরনের অপরাধের ঝুঁকি; এমন বাস্তবত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited