নুরুল কবির | ০৩:১০ পিএম, ২০২১-০৭-১৬
বান্দরবানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় এর বিশেষ প্রকল্প কর্মসুচীর আওতায় করোনা ভাইরাস এর মহামারি মোকাবেলায় দু:স্থ,দরিদ্র ও কর্মহীন জনসাধারণের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে বিশেষ উপহার বিতরণ করা হয়েছে।
১৬ জুলাই (শুক্রবার) সকালে বান্দরবান জিমনেশিয়াম হলে পার্বত্য জেলা পরিষদের আয়োজনে এই বিশেষ উপহার বিতরণ করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
এসময় করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া ২ হাজার মানুষকে সামাজিক দুরত্ব নিশ্চিত করে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।
বিতরণকালে পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আন্তরিকতা ও মমতাবোধের কারণেই সারাদেশের মানুষ আজ বিভিন্ন সাহায্য সহযোগিতা পাচ্ছে। করোনার এই মহামারিতে ও কেউ না খেয়ে নেই। যারা অসুস্থ হচ্ছে তারা পাচ্ছে স্বাস্থ্যসেবা ,এমনকি করোনা প্রতিরোধে দেশের প্রতিটা জেলায় এখন করোনার প্রতিরোধক ভ্যাকসিন প্রয়োগ শুরু হয়ে গেছে এবং অনেকেই তা গ্রহণ করেছে।
অনুষ্টানে অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল , পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাশ, মোজাম্মেল হক বাহাদুর, তিং তিং ম্যা, রেডক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারি অমল কান্তি দাশসহ বান্দরবানের বিভিন্ন সরকারি বেসরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
আলমগীর মানিক : বাংলার কাশ্মীর’খ্যাত পার্বত্য রাঙামাটির পাহাড়, হ্রদ আর ঝরনার নৈসর্গিক সৌন্দর্য দেখতে দিন দিন ব...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে একজন, মাদক কারবারের অভি...বিস্তারিত
নাজিম আল হাসান : আসন্ন ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) মানিকছড়ি মুন্সি আব্দুর রউফ চত্বরের উপরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে র...বিস্তারিত
আলমগীর মানিক : একদিকে পর্যটকের ভিড়, অন্যদিকে ব্যস্ত সড়ক ও বাণিজ্যিক এলাকায় নানা ধরনের অপরাধের ঝুঁকি; এমন বাস্তবত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited