বান্দরবান প্রতিনিধি | ০৮:০৯ পিএম, ২০২১-০৭-১২
পার্বত্য বান্দরবানে ফুটবল খেলতে গিয়ে খেলার মাঠে বজ্রপাতে ৬ জন আহত হওয়ার সংবাদ পাওয়া গেছে।সোমবার বিকেল ৫টার দিকে পৌরসভা ৮ নং ওয়ার্ড দক্ষিণ হাফেজ ঘোনা রায়মোহন পাহাড় এলাকায় এ ঘটনাটি ঘটে।
আহতরা হলেন, মোঃ শামিম (২২) আজগর (১৯) বেলাল (২০) ওসমান (২০), রাজু (১৪) ও শাকিল (১৭)।
স্থানীয়রা জানান, ঘটনাস্থালে পাড়ার ছেলেরা মাঠে ফুটবল খেলছিল। এসময় ভারী বৃষ্টি ও সাথে বজ্রপাত শুরু হয়। ভারি বৃষ্টিপাত ও বজ্রপাতে তারা খেলা বন্ধ করে একটি টিনের ছাউনি ঘরে ৬ জন আশ্রয় নেয়। এক পর্যায়ে বজ্রপাতের আঘাতে সবাই আহত হয়ে জ্ঞান হারিয়ে ফেলে।
স্থানীয়রা তাদের উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করে। বজ্রপাতের আঘাতে কয়েক জনের শরীরে বিভিন্ন স্থানে দগ্ধ হয়।
বান্দরবান সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা: ইমরান জানান, বজ্রপাতে আঘাত প্রাপ্ত আহত ৬ জনকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে। তারা সবাই আশংকা মুক্ত।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
আলমগীর মানিক : বাংলার কাশ্মীর’খ্যাত পার্বত্য রাঙামাটির পাহাড়, হ্রদ আর ঝরনার নৈসর্গিক সৌন্দর্য দেখতে দিন দিন ব...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে একজন, মাদক কারবারের অভি...বিস্তারিত
নাজিম আল হাসান : আসন্ন ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) মানিকছড়ি মুন্সি আব্দুর রউফ চত্বরের উপরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে র...বিস্তারিত
আলমগীর মানিক : একদিকে পর্যটকের ভিড়, অন্যদিকে ব্যস্ত সড়ক ও বাণিজ্যিক এলাকায় নানা ধরনের অপরাধের ঝুঁকি; এমন বাস্তবত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited