নুরুল কবির | ০৪:৩৮ পিএম, ২০২১-০৭-১১
বান্দরবানের লামা উপজেলার লামা-চকরিয়া সড়কের মিরিঞ্জা পাহাড়ের পশ্চিম লাইনঝিরি নামকস্থানে ট্রাক, মাহিন্দ্র টেস্কি ও এক মোটর সাইকেলের ত্রিমুখী সংঘর্ষে ঘটনাস্থলে ৩জনের করুণ মৃত্যু হয়েছে। রোববার দুপুরে এঘটনা ঘটে।
নিহত দুজনের নাম পাওয়া গেছে। নিহতরা হলেন, চিনু দে ও রুপসি দাশ অপর একজনের নাম এখনো পাওয়া যায়নি। আহত ৩জন সবাই আলীকদমের ভরির মুখ এলাকার বাসিন্দা।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ জানায়, বান্দরবানের লামা উপজেলার লামা-চকরিয়া সড়কের মিরিঞ্জা পাহাড়ের পশ্চিম লাইনঝিরি নামকস্থানে রবিবার দুপুর ১টায় এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা সংঘটিত হয় এসময় ত্রিমুখী সংঘর্ষে ঘটনাস্থলে ২জনের মৃত্যু হয়েছে এবং পরে হাসপাতালে নেওয়ার পথে আরো একজনের মৃত্যু হয় । হতাহতদের নাম ও ঠিকানা এখনো সনাক্ত করতে পারেনি পুলিশ। এদিকে ঘটনাস্থলে বালুবাহী ট্রাক ও আহতদের উদ্ধারে কাজ শুরুকরেছে লামার ফায়ার সার্ভিস,পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা।
দুর্ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেছে লামা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: মোস্তফা জামাল,লামা পৌরসভার মেয়র মো.জহিরুল ইসলাম, (ওসি) মো:মিজানুর রহমানসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা।
লামা থানার (ওসি) মো: মিজানুর রহমান জানান,দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে আরো ৩জন। ওসি আরো জানান, উদ্ধার কাজ সমাপ্ত হলে এই বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
আলমগীর মানিক : বাংলার কাশ্মীর’খ্যাত পার্বত্য রাঙামাটির পাহাড়, হ্রদ আর ঝরনার নৈসর্গিক সৌন্দর্য দেখতে দিন দিন ব...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে একজন, মাদক কারবারের অভি...বিস্তারিত
নাজিম আল হাসান : আসন্ন ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) মানিকছড়ি মুন্সি আব্দুর রউফ চত্বরের উপরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে র...বিস্তারিত
আলমগীর মানিক : একদিকে পর্যটকের ভিড়, অন্যদিকে ব্যস্ত সড়ক ও বাণিজ্যিক এলাকায় নানা ধরনের অপরাধের ঝুঁকি; এমন বাস্তবত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited