আলমগীর মানিক | ১২:০৯ এএম, ২০২১-০৭-০৯
রাঙামাটির চন্দ্রঘোনা থানাধীন ভাল্লুকিয়ার তিনছড়ি এলাকায় বিবদমান দু’টি পাহাড়ি সন্ত্রাসী গ্রুপের মধ্যে কয়েক দফা গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার সকাল থেকে থেমে সন্ধ্যারাত অব্দি কয়েকদফায় এই গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে স্থানীয় মাধ্যমে জানতে পেরেছে পুলিশ।
চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, এই ঘটনায় নিহত ৪০ বছর বয়সী অজ্ঞাতনামা এক ব্যক্তির গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে চন্দ্রঘোনা থানায় আনা হয়েছে।
ওসি জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়েই আমি আমার সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে রওয়ানা হই। অত্যন্ত দূর্গম এরিয়া হওয়ায় সেখানে মোবাইল নেটওয়ার্ক ছিলোনা।
রাত সাড়ে এগারোটার সময় নিহতের মরদেহ উদ্ধার করে চন্দ্রঘোনা থানায় নিয়ে আসা হয়।
তিনি জানান, আমরা এখনো পর্যন্ত নিহতের পরিচয় সনাক্ত করতে পারিনি। স্থানীয় জনপ্রতিনিধিদের খবর পাঠিয়েছি, তারা সকালে থানা আসলে নিহতের পরিচয় নিশ্চিত হওয়া যাবে।
এদিকে প্রাথমিক ভাবে পুলিশের ধারনা নিহত ব্যক্তি জেএসএস মূল দলের সক্রিয় কর্মী হতে পারে। এই ঘটনার পর থেকেই ঘটনাস্থল ও আশেপাশের এলাকাগুলোতে সেনা-পুলিশের যৌথটহল জোরদার করা হয়েছে বলেও জানিয়েছেন চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পর্যটকবাহী গাড়িবহরে হামলা, আইনশৃঙ্খলা রক্ষà¦...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited