বান্দরবান প্রতিনিধি | ০৯:৪৯ পিএম, ২০২১-০৭-০৬
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি'র ধারাবাহিক অভিযানে মঙ্গলবার (৬ জুলাই) রাত ২টার সময় গোপন সংবাদের ভিত্তিতে গর্জনিয়া ইউনিয়নের উত্তর বড়বিল জাকির হোসেন এর বাড়ির পশ্চিম পার্শ্বে কিছু লোক ডাকাতির প্রস্তুতি নিচ্ছেন।
এমন সংবাদ পেয়ে বিজিবির ক্যাপ্টেন ওমর মুহাম্মদ খালেদিন হৃদয় এর নেতৃত্বে বিজিবি জোয়ানরা ওই স্থানে অভিযান চালায়। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে দুস্কৃতিকারীরা কৌশলে পালিয়ে যায়।
পরবর্তীতে ওই স্থানের একটি পাহাড়ে তল্লাশী করে দেশীয় তৈরি এলজি বন্দুক ১টি, পিস্তল ১টি (এলজি), বন্দুকের কার্তুজ ৩ রাউন্ড এবং বিষ্ফোরক (দেশীয়)৩ কেজি ২০০ গ্রাম উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ও বিষ্ফোরক রামু থানায় হস্তান্তর করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
১১ বিজিবির জোন কমান্ডার লেঃ কর্ণেল শাহ আব্দুল আজিজ আহমেদ জানান, সীমান্ত সুরক্ষার পাশাপাশি সীমান্ত এলাকা দিয়ে অবৈধ অস্ত্র, অবৈধ কাঠ পাচার ও পরিবহন, মাদকদ্রব্য পাচার, অন্যান্য যে কোন ধরনের অবৈধ পণ্য সামগ্রী পাচার এবং এই এলাকায় যে কোন ধরনের সন্ত্রাসী কার্যক্রম রোধে বিজিবি’র এ ধরনের কার্যক্রম ও তৎপরতা অব্যাহত থাকবে।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
আলমগীর মানিক : বাংলার কাশ্মীর’খ্যাত পার্বত্য রাঙামাটির পাহাড়, হ্রদ আর ঝরনার নৈসর্গিক সৌন্দর্য দেখতে দিন দিন ব...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে একজন, মাদক কারবারের অভি...বিস্তারিত
নাজিম আল হাসান : আসন্ন ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) মানিকছড়ি মুন্সি আব্দুর রউফ চত্বরের উপরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে র...বিস্তারিত
আলমগীর মানিক : একদিকে পর্যটকের ভিড়, অন্যদিকে ব্যস্ত সড়ক ও বাণিজ্যিক এলাকায় নানা ধরনের অপরাধের ঝুঁকি; এমন বাস্তবত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited