কাপ্তাই প্রতিনিধি | ১১:০৬ পিএম, ২০২০-০৮-৩০
কাপ্তাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানের পদ থেকে মো. নাছির উদ্দিনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বুধবার (২৬ আগস্ট) স্থানীয় সরকার বিভাগ থেকে কাপ্তাই উপজলো নির্বাহী অফিসার (ইউএনও) কার্যালয়ে আদেশপত্র এসে পৌঁছায়।
কাপ্তাই উপজলো নির্বাহী অফিসার (ইউএনও) মুনতাসির জাহান স্থানীয় সরকার বিভাগ থেকে কাপ্তাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানের পদ থেকে মো. নাছির উদ্দেনকে সাময়িকভাবে বরখাস্তের চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব, মোহাম্মদ জহিরুল ইসলাম স্বাক্ষরিত আদেশে উল্লেখ করা হয়। যেহেতু তার বিরুদ্ধে আদালতে ফৌজদারি মামলায় তিন বছরের সাজার একটি আদশে হয়েছে, সে কারণে তাকে স্থানীয় সরকার মন্ত্রণালয় সাময়কিভাবে বরখাস্ত করছেনে। বন বিভাগের প্রায় ৩০ লাখ টাকার বনজ সম্পদ আত্মসাতের একটি মামলায় জেল খেটেছেন তিনি।
এতে আরো উল্লেখ করা হয়, যেহেতু চুরি মামলার দান্ডপ্রাপ্ত একজন আসামী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে আসীন থাকলে পরিষদের প্রতি জন সাধারণের শ্রদ্ধা ও আস্থা বিস্মৃত হওয়ার সম্ভাবনা থাকে যা পরিষদ বা রাষ্ট্রের স্বার্থের হানির তথা জনস্বার্থের পরিপন্থী।
প্রসঙ্গত, এবছরের গত ২৮ জানুয়ারি বন বিভাগের মামলায় রাঙামাটির কাপ্তাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি নাসির উদ্দীনকে তিন বছরের সশ্রম কারাদন্ড দিয়েছেন রাঙামাটির আদালত। এ ছাড়া ৩০ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদন্ডে নির্দেশ দেন আদালত। একই মামলার আরেক আসামি রাহুল তংচংগ্যা ওরফে বাবুল মেম্বারকে দেড় বছর সশ্রম কারাদন্ড, ১০ লাখ টাকা জরিমানা অনাদায়ে ২ মাসের কারাদন্ড দেওয়া হয়েছে। রাঙামাটি চিফ জুডিশিয়াল আদালত-২-এর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সবুজ পাল আসামিদের উপস্থিতিতে এ রায় দেন।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পর্যটকবাহী গাড়িবহরে হামলা, আইনশৃঙ্খলা রক্ষà¦...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited