নুরুল কবির | ০৪:৪১ পিএম, ২০২১-০৬-৩০
বান্দরবানে অসহায় দুস্থ পরিবাররের মাঝে আর্থিক সহায়তা ও সেলাই মেশিন বিতরণ করেছে সেনাবাহিনী।
মঙ্গল ও বুধবার গত দুই দিনে ১৭টি পরিবারের মাঝে ১লাখ ২৫হাজার ৫০০টাকা নগদ অর্থ ও সেলাই মেশিন বিতরণ করা হয়। বিভিন্ন এলাকার মানুষ অসুস্থ্যতাসহ নানা কারণে বান্দরবান সেনা রিজিয়ন কমান্ডার বরাবর আবেদনের প্রেক্ষিতে এই সহায়তা প্রদান করা হয়।
সেনা রিজিয়ন সূত্রে জানা গেছে, ২৯ জুন ৭ পরিবারের মাঝে ২৭ হাজার ৫০০ টাকা এবং অসুস্থ রোগী (ক্যান্সার, করোনা ও অন্যান্য চিকিৎসার জন্য) ৪০ হাজার টাকাসহ মোট ৬৭ হাজার ৫০০টাকা বিতরণ করা হয়। পরেরদিন ৩০জুন ১০ পরিবারকে ৫৮ হাজার টাকা এবং স্ব-উদ্যোগে উপার্জন করার লক্ষ্যে একজন অসহায় মহিলাকে সেলাই মেশিন প্রদান করেন সেনা রিজিয়নের জি টু আই মেজর মুহাম্মদ এরশাদ উল্লাহ। এসময় সেনা রিজিয়ন সদর দপ্তরের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বাংলাদেশ সেনাবাহিনী পাবত্য জেলা বান্দরবানে বসবাসরত বাঙ্গালীসহ সকল ক্ষুদ্র-নৃ-গোষ্ঠীর যেকোন আপদকালীন সময়ে তাদের পাশে থেকে সর্বাত্বক সহায়তা প্রদান করে আসছে।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
আলমগীর মানিক : বাংলার কাশ্মীর’খ্যাত পার্বত্য রাঙামাটির পাহাড়, হ্রদ আর ঝরনার নৈসর্গিক সৌন্দর্য দেখতে দিন দিন ব...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে একজন, মাদক কারবারের অভি...বিস্তারিত
নাজিম আল হাসান : আসন্ন ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) মানিকছড়ি মুন্সি আব্দুর রউফ চত্বরের উপরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে র...বিস্তারিত
আলমগীর মানিক : একদিকে পর্যটকের ভিড়, অন্যদিকে ব্যস্ত সড়ক ও বাণিজ্যিক এলাকায় নানা ধরনের অপরাধের ঝুঁকি; এমন বাস্তবত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited