বান্দরবান প্রতিনিধি | ০৯:৫৪ পিএম, ২০২১-০৬-২৩
কেক কাটা সহ দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ ও ত্রান বিতরণ জাতির পিতার প্রতিকৃতি তে পুস্প মাল্য অর্পনসহ নানা কর্মসূচির মধ্যদিয়ে দিবস পালিত হয়।
বুধবার( ২৩ জুন) সকাল সাড়ে ১০ টায় নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামীলীগের নিজেস্ব নতুন অাফিসে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মো: শফিউল্লাহ'র সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা অাওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: ইমরান এর পরিচালনায় বক্তব্য রাখেন বান্দরবান জেলা পরিষদ সদস্য ও উপজেলা অাওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক, মো. ক্যানোওয়ান চাক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক মংলা ওয়ে মার্মা ডা: সিরাজ হক, যুগ্ন সাধারণ সম্পাদক অাবু তাহের বাহাদুর, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি অাব্দুস সাত্তার, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান নুরুল অাবছার ইমন, যুবলীগের সহসভাপতি মো: হোসেন, সাধারণ সম্পাদক অালী হোসেন,কৃষকলীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মামুন শিমুল প্রমূখ।
প্রতিষ্ঠাবার্ষিকীতে উপজেলা অাওয়ামী লীগের সভাপতি অধ্যাপক শফিউল্লাহ বলেন, অাওয়ামী লীগের নীতি ও অাদর্শকে ধারন করে দলকে অারও এগিয়ে নিতে হবে, এই দলের অর্জন অনেক বেশী। এই দলের কান্ডারী হিসাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ অন্য যারা দায়িত্ব পালন করেছেন তাদের পথ অনুসরন করে যেতে হবে।
সেই সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ দেশ ও জাতির কল্যাণে মোনাজাতের মাধ্যমে দোয়া পরিচালনা করা হয়।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) Australia Awards Bangladesh-এর উদ্যোগে Australia Awards Scholarship বিষয়ে ...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
আলমগীর মানিক : বাংলার কাশ্মীর’খ্যাত পার্বত্য রাঙামাটির পাহাড়, হ্রদ আর ঝরনার নৈসর্গিক সৌন্দর্য দেখতে দিন দিন ব...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে একজন, মাদক কারবারের অভি...বিস্তারিত
নাজিম আল হাসান : আসন্ন ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) মানিকছড়ি মুন্সি আব্দুর রউফ চত্বরের উপরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে র...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited