নুরুল কবির | ০৭:১২ পিএম, ২০২১-০৬-২০
বান্দরবানে নারী উন্নয়নে দরিদ্র ও অস্বচ্ছ ৪০ টি পরিবারের মাঝে ৪০ টি গাভী বিতরন করা হয়েছে। রবিবার বিকালে সদর ইউনিয়নের রেইচা এলাকায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের উপসচিব গাভী প্রকল্প পরিচালক হারুনর রশীদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দরিদ্র অসহায় নারীদের এসব গাভী বিতরন করেন।
এসময় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সদর উপজেলা চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর, বান্দরবান জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ড.গোলামুর রহমান, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন মো: ইয়াছির আরাফাতসহ ৫টি ইউনিয়নের চেয়ারম্যানগন উপস্থিত ছিলেন।
উন্নয়ন বোর্ড সুত্রে জানা যায়, পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত অঞ্চলের অস্বচ্ছল ও প্রান্তিক পরিবারের নারী উন্নয়নে গাভী পালন শীর্ষক প্রকল্পের আওতায় জেলার ৫টি উপজেলায় ৪০ টি করে মোট ২০০টি গাভী বিতরন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হারুনর রশীদ বলেছেন সরকার পার্বত্য এলাকার দরিদ্র অস্বচ্ছল নারীদের স্বাবলম্বী করতে বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে তার ই অংশ হিসেবে গাভী প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। পরিবারের বিভিন্ন কাজকর্ম করার পাশাপাশি দরিদ্র নারীরা গাভী পালনের মাধ্যমে পরিবারে আর্থিক স্বচ্ছলতা আনতে ভূমিকা রাখবে। এর ফলে তাদের পরিবারে আর্থিক অস্বচ্ছলতা কিছুটা হলেও কমবে।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) Australia Awards Bangladesh-এর উদ্যোগে Australia Awards Scholarship বিষয়ে ...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
আলমগীর মানিক : বাংলার কাশ্মীর’খ্যাত পার্বত্য রাঙামাটির পাহাড়, হ্রদ আর ঝরনার নৈসর্গিক সৌন্দর্য দেখতে দিন দিন ব...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে একজন, মাদক কারবারের অভি...বিস্তারিত
নাজিম আল হাসান : আসন্ন ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) মানিকছড়ি মুন্সি আব্দুর রউফ চত্বরের উপরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে র...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited