সাবেক সংসদ সদস্য চিনু'র স্বামী শাহ আনোয়ার মিন্টু আর নেই


নিজস্ব প্রতিবেদক    |    ১২:০৭ এএম, ২০২০-০৯-৩০

সাবেক সংসদ সদস্য চিনু'র স্বামী শাহ আনোয়ার মিন্টু আর নেই

সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু এর স্বামী ও রাঙামাটির বিশিষ্ট ব্যবসায়ী শাহ আনোয়ার মিন্টু (৬৫) আর নেই। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সন্ধ্যা ৭.৪৫ মিনিটে তিনি ইন্তেকাল (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন) করেছেন।

পারিবারিক সুত্রে জানা গেছে, ৪ সেপ্টেম্বর শাহ আনোয়ার মিন্টু অসুস্থ্যতা বোধ করলে তাকে চট্টগ্রাম ম্যাক্স হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। এরপর তিনি একই হাসপাতালে চিকিৎসা নেয়ার পর তার নেগেটিভ রিপোর্ট আসে কিন্তু ফুসফুসে সংক্রমণ ধরে পড়ে। কয়েকদিন আইসিউতে রাখার পর আজকে আইসিউ থেকে বের করে চট্টগ্রামের ইম্পোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়, সেখানে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্যা আত্মীয়-স্বজন, গুণগ্রাহী রেখে গেছেন। বুধবার ৩০ সেপ্টেম্বর সকাল ভেদভেদী টেনিস মাঠে সকাল ১০টায় মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে।

শাহ আনোয়ার মিন্টুর মৃত্যুতে রাঙামাটি জেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন।