নুরুল কবির | ০৫:১৩ পিএম, ২০২১-০৬-১৯
বান্দরবানে নুরুল হক (৫০) নামে এক ব্যবসায়ীকে অপহরন করে নিয়ে গেছে সন্ত্রাসীরা। শুক্রবার রাত ৯ টার দিকে সদর উপজেলার কুহালং ইউনিয়নের ভাঙ্গা মুরা এলাকার নিজ খামার বাড়ী থেকে অস্ত্রধারী সন্ত্রাসী গ্রুপ তাকে নিয়ে যায়।
পরিবার সুত্রে জানা যায় শুক্রবার রাত ৯ টার দিকে অস্ত্রধারী ৫ জন পাহাড়ী সন্ত্রাসী ক্যামলং এলাকায় নুরুল হকের খামার বাড়ীতে এসে নুরুল হকসহ দুজন কর্মচারীকে নিয়ে যায় পরে কিছুদুর যাওয়ার পর দুই কর্মচারীকে রেখে ব্যবসায়ী নুরুল হককে নিয়ে যায়।
নুরুল হকের ছোট ভাই মহিউদ্দীন বলেন গতকাল রাত সাড়ে ৮ টা ৯ টার দিকে ৫ জন পাহাড়ী সন্ত্রাসী দুজন কর্মচারীসহ আমার বড় ভাইকে বেধে নিয়ে যায় পরে কিছুদুর গিয়ে কর্মচারী দুজনকে বাঁধা অবস্থায় ফেলে আমার ভাইকে নিয়ে চলে যায়। পরে কর্মচারী দুজন এসে আমাদের খবর দেয়। এখনও পর্যন্ত তার কোন খবর পাইনি। কেন নিয়ে গেছে বা তারা কারা সে বিষয়ে কিছু জানি না। নুরুল হক সাতকানিয়ার খাগরিয়া এলাকার বাসিন্দা সে কুহালং ইউনিয়নের ভাঙ্গামুরায় জায়গা কিনে ৩ বছর ধরে হাস মুরগী মাছের প্রজেক্ট করছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম চৌধুরী জানান সদর উপজেলার কুহালং ইউনিয়নে একজনকে অপহরনের সংবাদ শুনেছি তবে এখনো কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ আসলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) Australia Awards Bangladesh-এর উদ্যোগে Australia Awards Scholarship বিষয়ে ...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
আলমগীর মানিক : বাংলার কাশ্মীর’খ্যাত পার্বত্য রাঙামাটির পাহাড়, হ্রদ আর ঝরনার নৈসর্গিক সৌন্দর্য দেখতে দিন দিন ব...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে একজন, মাদক কারবারের অভি...বিস্তারিত
নাজিম আল হাসান : আসন্ন ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) মানিকছড়ি মুন্সি আব্দুর রউফ চত্বরের উপরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে র...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited