নুরুল কবির | ০৪:১৩ পিএম, ২০২১-০৬-১৮
বান্দরবানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। ১৮জুন (শুক্রবার) সকালে বান্দরবানের লামা উপজেলার গজালিয়া ইউনিয়নে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন।
এসময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে ৬০লক্ষ টাকা ব্যয়ে গজালিয়া উচ্চ বিদ্যালয়ের ভবন ও ২০ লক্ষ টাকা ব্যয়ে গজালিয়া মোহাম্মদ পাড়া মাদ্রাসার উদ্বোধন করেন মন্ত্রী বীর বাহাদুর এমপি।
উদ্ধোধনী অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, বর্তমান আওয়ামীলীগ সরকার দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছে এবং এই সরকারের আমলে মন্দির, মসজিদ, গীর্জাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্টান নির্মাণ হচ্ছে আর এর সুফল পাচ্ছে সাধারণ জনগণ।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রেজা সরোয়ার, লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.রেজা রশীদ, বান্দরবান জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, লামা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা জামাল, নির্বাহী প্রকৌশলী আবু বিন মোহাম্মদ ইয়াছির আরাফাত, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের প্রকল্প পরিচালক মো.আবদুল আজিজসহ বিভিন্ন জনপ্রতিনিধি ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) Australia Awards Bangladesh-এর উদ্যোগে Australia Awards Scholarship বিষয়ে ...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
আলমগীর মানিক : বাংলার কাশ্মীর’খ্যাত পার্বত্য রাঙামাটির পাহাড়, হ্রদ আর ঝরনার নৈসর্গিক সৌন্দর্য দেখতে দিন দিন ব...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে একজন, মাদক কারবারের অভি...বিস্তারিত
নাজিম আল হাসান : আসন্ন ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) মানিকছড়ি মুন্সি আব্দুর রউফ চত্বরের উপরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে র...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited