আলমগীর মানিক | ১১:৫১ পিএম, ২০২১-০৬-১৩
রাঙামাটির জুড়াছড়িতে পাত্তরমনি চাকমা (৬৩) নামের ষাটোর্ব্ধ এক গ্রাম্য কার্বারিকে গুলি করে হত্যা করেছে অজ্ঞাতনামা সশস্ত্র পাহাড়ি সন্ত্রাসীরা। রোববার দিবাগত রাত পৌনে নয়টার সময় জুড়াছড়ি উপজেলাধীন ১নং জুরাছড়ি ইউনিয়নের ৭নং ওয়ার্ড এর লুলংছড়ি এলাকায় নিজ বাড়িতে সন্ত্রাসীদের হাতে এই নিহতের ঘটনা ঘটেছে বলে স্থানীয় সূত্রগুলো জানিয়েছে।
জুড়াছড়ি থানার অফিসার ইনচার্জ মোঃ শফিউল আজম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন আমিসহ থানা পুলিশের একটি টিম নিহতের লাশ উদ্ধারের জন্য ঘটনাস্থলের দিকে রওয়ানা দিয়েছি। সেখান থেকে ফিরে আসলে বিস্তারিত জানানো যাবে।
এদিকে স্থানীয় একটি সূত্র জানিয়েছে, নিহত কার্বারী পাত্তরমনি চাকমা একটি অস্ত্র মামলার সাক্ষী হিসেবে ছিলেন। চলতি বছরের গত ১৪ই মার্চ নিরাপত্তা বাহিনীর সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্র উদ্ধার করেছিলো।
সেদিনের সেই ঘটনায় দায়েরকৃত অস্ত্র মামলায় কার্বারী পাত্তরমনি চাকমা প্রত্যক্ষ সাক্ষী ছিলেন। এই সাক্ষীর থাকার কারনেই উপজাতীয় অস্ত্রধারী সন্ত্রাসীরা পাত্তরমনিকে নিজ বাড়িতে ঢুকে ২ রাউন্ড গুলি করে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পর্যটকবাহী গাড়িবহরে হামলা, আইনশৃঙ্খলা রক্ষà¦...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited