বান্দরবান প্রতিনিধি | ১২:২৫ এএম, ২০২১-০৬-০১
বান্দরবান পৌরসভার ৯নং ওয়ার্ডের মেঘলা পর্যটন এলাকার ৮ম শ্রেণী পড়ুয়া এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ ওঠেছে স্বয়ং দুলাভাইয়ের বিরুদ্ধে। ধর্ষণের শিকার ওই কিশোরী বর্তমানে বান্দরবান সদর হাসপাতালের মহিলা ওয়ার্ডের ভর্তি রয়েছে।
ভিকটিমের পারিবারিক সূত্রে জানা যায়, বান্দরবানের ৯নং ওয়ার্ডের মেঘলা পর্যটন এলাকার ৮ম শ্রেণী পড়ুয়া কিশোরীকে বেশ কয়েক মাস ধরে ঘর থেকে ডেকে বাইরে বেড়াতে নিয়ে যাবে বলে জোর করে কয়েকবার ধর্ষণ করে আব্দুল মতিন বাবু নামে এক যুবক। ওই যুবক ভিকটিমের পারিবারিক সূত্রে দুলাভাই এবং পেশায় একজন ভাড়ায় চালিত মাইক্রোচালক। দুলাভাই হওয়ার সুবাধে বিদ্যালয় বন্ধ থাকায় তাকে বেশ কয়েকবার বাড়ির বাইরে নিয়ে গিয়ে ধর্ষণ করে।
সর্বশেষ রোববার (৩০ মে) ধর্ষণের এক পর্যায়ে হঠাৎ করে মেয়েটির প্রচুর রক্তক্ষরণ হলে তার মা প্রথমে তাকে স্থানীয়ভাবে চিকিৎসা করে সুস্থ করার চেষ্টা করে ব্যর্থ হলে রাতে বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করান।
এদিকে বান্দরবান সদর হাসপাতালে ভর্তির পর মেয়েটির অবস্থা সংকাটাপন্ন হওয়ায় বিশেষজ্ঞ ডাক্তার তাকে প্রাথমিক চিকিৎসা শেষে তার শরীরে রক্ত প্রদান করছে।
ভিকটিমের মা বলেন, ‘আমি দিনমজুরের কাজ করি, প্রতিদিনই ঘরের বাইরে থাকি এই সুযোগে তার দুলাভাই আব্দুল মতিন বাবু আমার মেয়েকে ধর্ষণ করে এবং তাকে এই কথা কাউকে বলতে নিষেধ করে।’ তিনি আরও বলেন, ‘আব্দুল মতিন বাবু আমার মেয়েকে ভয় দেখায়— যদি কাউকে ধর্ষণের কথা বলে, তবে সে আমার মেয়েকে মেরে ফেলবে।
এদিকে পুলিশ বান্দরবান মাইক্রোস্ট্যান্ড থেকে ধর্ষণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে আব্দুল মতিন বাবুকে আটক করে। বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) মো. সোহাগ রানা জানান, পুলিশকে জানানোর পরপরই পুলিশ আব্দুল মতিন বাবুকে আটক করে সদর থানায় নিয়ে আসে এবং এই বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম শুরু হয়েছে।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) Australia Awards Bangladesh-এর উদ্যোগে Australia Awards Scholarship বিষয়ে ...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
আলমগীর মানিক : বাংলার কাশ্মীর’খ্যাত পার্বত্য রাঙামাটির পাহাড়, হ্রদ আর ঝরনার নৈসর্গিক সৌন্দর্য দেখতে দিন দিন ব...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে একজন, মাদক কারবারের অভি...বিস্তারিত
নাজিম আল হাসান : আসন্ন ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) মানিকছড়ি মুন্সি আব্দুর রউফ চত্বরের উপরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে র...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited