বান্দরবান প্রতিনিধি | ০৮:০১ পিএম, ২০২১-০৫-২৯
লামার ফাইতংয়ে ভাড়ায় চালিত মোটর সাইকেল চালককে খুনের ঘটনায় দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে ৩ তরুন’সহ ৫জন। এরমধ্যে ওই খুনে সরাসরি অংশ নেয় তিনজন আর অপর দু’জন খুন করে ছিনিয়ে নেওয়া মোটর সাইকেলের ক্রেতা ও প্রত্যক্ষদর্শী।
গতকাল লামার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আনিসুর রহমানের আদালতে দেওয়া জবানবন্দিতে এমনটাই জানিয়েছে গ্রেপ্তার ৫ আসামি। পরে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেয়।
এরআগে র্যাব-১৫ খুনিদের সনাক্ত করে পৃথক অভিযানে ৫ আসামিকে কক্সবাজার, চট্টগ্রাম ও ঢাকা থেকে গ্রেপ্তার করে। র্যাব-১৫ এর মিডিয়া এন্ড অপারেশনস্ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) আবুল্লাহ মোহাম্মদ শেখ সাদী এই প্রতিবেদককে খবরটি নিশ্চিত করেন।
গ্রেপ্তাররা হলো- চকরিয়া হারবাং নোনাছড়ি এলাকার আব্দুর রশিদের ছেলে আব্দুল্লাহ, একই এলাকার আব্দুর রহমানের ছেলে মো. কায়সার (১৮) ও ইলয়াসের ছেলে আব্দুর রহিম। অপর দু’জনের মধ্যে একজন সেই মোটর সাইকেল ক্রেতা মো. আলমগীর এবং পরজন এই ঘটনার সবকিছু প্রত্যক্ষদর্শী।
গ্রেপ্তাররা আদালতকে দেওয়া জবানবন্দিতে বলেন, চকরিয়ার হারবাংয়ে একটি চায়ের দোকানে বসে তিনবন্ধু আব্দুল্লাহ, কায়সার ও আব্দুর রহিম এই খুনের পরিকল্পনা করে। পরে একটি স্টিলের চাকু সংগ্রহ করার পর পূর্বপরিচিত ভাড়ায় চালিত মোটর সাইকেল চালক মমিনুল ইসলামকে লামার ফাইতংয়ে একটি বিয়ের অনুষ্ঠানে যাওয়ার কথা বলে ভাড়ায় ঠিক করে। রাতের সাড়ে নয়টায় কথিত ওই বিয়ের অনুষ্ঠানে যেতেই ফাইতংয়ের অলিকাটা নামক স্থানে মোটর সাইকেল চালক মমনিুলকে গলাকেটে হত্যা করে। পরে সেই মোটর সাইকেলটি নিয়ে বিক্রি করে টাকা ভাগাভাগি করে নেয় তারা।
উল্লেখ্য : গত ২১ মে লামার ফাইতংয়ের অলিকাটা নামক স্থানের এক লেবু বাগানের পাশ থেকে চকরিয়ার উপজেলার বড়ইতলী এলাকার বাসিন্দা এবং পেশাদার মোটর সাইকেল চালক মমিনুল ইসলামের (২১) অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় ওদিনই লামা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয় ।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) Australia Awards Bangladesh-এর উদ্যোগে Australia Awards Scholarship বিষয়ে ...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
আলমগীর মানিক : বাংলার কাশ্মীর’খ্যাত পার্বত্য রাঙামাটির পাহাড়, হ্রদ আর ঝরনার নৈসর্গিক সৌন্দর্য দেখতে দিন দিন ব...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে একজন, মাদক কারবারের অভি...বিস্তারিত
নাজিম আল হাসান : আসন্ন ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) মানিকছড়ি মুন্সি আব্দুর রউফ চত্বরের উপরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে র...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited