বান্দরবান প্রতিনিধি | ০৬:২৫ পিএম, ২০২১-০৫-২৯
বান্দরবান সার্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের অধ্যক্ষ প্রয়াত ভদন্ত উদয়ন জ্যোতি মহাস্থবিরের জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শুক্রবার (২৮ মে) বিকালে বান্দরবান সার্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে মহা সমারোহে উদ্যাপিত হয়। শুক্রবার সকাল থেকেই বিহারে বিশ্ব শান্তি কামনায় সমবেত প্রার্থনা, হাজার প্রদীপ প্রজ্বলন, ফানুস উত্তোলন, বৌদ্ধ কীর্তন, বিশ্ব শান্তি মঙ্গল কামনায় সূত্রপাঠ, জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন, পূজনীয় ভিক্ষুসংঘের প্রাতঃরাশ, ভিক্ষুসংঘের পিন্ডদান, প্রয়াত ভদন্ত উদয়ন জ্যোতি মহাস্থবিরের নৈর্বাণিক শান্তি কামনায় বুদ্ধপূজা, অষ্টপরিষ্কারসহ সংঘদান করা হয়।
বিকালে আলং ও সইং নৃত্য পরিবেশ সহ বিভিন্ন ধর্মীয় কর্মসূচির মাধ্যমে উদ্যাপিত হয় অনুষ্ঠান। সন্ধ্যা ৬টা: ১মিনিটে বিহার প্রাঙ্গনে প্রয়াত ভান্তের পবিত্র শবদেহে আতশবাজি প্রজ্বলনের মাধ্যমে অগ্নিসংযোগ করা হয়। এসময় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার মহামান্য সংঘরাজ ভদন্ত ড. জ্ঞানশ্রী মহাথের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ৬৯ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ জিয়াউল হক,এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল, পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, সিভিল সার্জন ডাঃ অংসুই প্রু মার্মা, বান্দরবান সার্বজনীন কেন্দ্রিয় বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির সভাপতি বেসান্ত বড়ুয়া, সাধারণ সম্পাদক প্রজ্ঞাসার বড়ুয়া পাপন, প্রয়াত ভদন্ত উদয়ন জ্যোতি মহাস্থবিরের জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া উদ্যাপন পরিষদের সভাপতি চৌধুরী প্রকাশ বড়ুয়া প্রমুখ।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) Australia Awards Bangladesh-এর উদ্যোগে Australia Awards Scholarship বিষয়ে ...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
আলমগীর মানিক : বাংলার কাশ্মীর’খ্যাত পার্বত্য রাঙামাটির পাহাড়, হ্রদ আর ঝরনার নৈসর্গিক সৌন্দর্য দেখতে দিন দিন ব...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে একজন, মাদক কারবারের অভি...বিস্তারিত
নাজিম আল হাসান : আসন্ন ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) মানিকছড়ি মুন্সি আব্দুর রউফ চত্বরের উপরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে র...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited