নুরুল কবির | ০৬:২০ পিএম, ২০২১-০৫-২৯
পার্বত্য জেলা বান্দরবানে কৃষি উন্নয়নে পাহাড়ের কৃষক ও বিভিন্ন সমবায় সমিতির মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে। শনিবার (২৯মে) সকালে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ইউনিট অফিসে কৃষকদের হাতে এসব সামগ্রী তুলে দেন পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের ৫০ লক্ষ টাকা ব্যয়ে বান্দরবান জেলা সদর ও রোয়াংছড়ি উপজেলায় দশটি সমিতিসহ মোট ১৫ উপকারভোগীর মাঝে পাওয়ার টিলার ও পাঁচটি ধান মাড়াই মেশিন বিতরণ করা হয়।
কৃষি যন্ত্রপাতি বিতরণকালে পাবত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন বর্তমান আওয়ামী লীগ সরকারের আমলে কৃষিক্ষেত্রে ব্যাপক সাফল্য অর্জিত হয়েছে। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারাদেশের মতো পার্বত্য এলাকায়ও কৃষির উন্নয়ন হচ্ছে এর ফলে কৃষকরা আগের চেয়ে বেশি উৎপাদন করতে সক্ষম হচ্ছে।
তিনি আরও বলেছেন পাহাড়ের জুম চাষে শ্রম ও খরচের বিপরীতে উৎপাদন হয় কম। তাই অর্থনৈতিক অবস্থার পরিবর্তন করতে কৃষিতে আধুনিকতা আনতে হবে। এসময় তিনি পাবর্ত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের মিশ্র ফল বাগান, বাশের চারা, গাভী বিতরণ ও মসল্লার চাষের পাশাপাশি আগামীতে কৃষকদের মাঝে বিনা পয়সায় কফি ও কাজু বাদাম চাষের পরিকল্পর কথা জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার রেজা সরোয়ার, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের প্রকল্প পরিচালক (পিডি) আবদুল আজিজ, নির্বাহী প্রকৌশলী আবু বিন মোহাম্মদ ইয়াছির আরাফাত, জেলা আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক হ্লা থোয়াইহ্ী মারমা।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) Australia Awards Bangladesh-এর উদ্যোগে Australia Awards Scholarship বিষয়ে ...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
আলমগীর মানিক : বাংলার কাশ্মীর’খ্যাত পার্বত্য রাঙামাটির পাহাড়, হ্রদ আর ঝরনার নৈসর্গিক সৌন্দর্য দেখতে দিন দিন ব...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে একজন, মাদক কারবারের অভি...বিস্তারিত
নাজিম আল হাসান : আসন্ন ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) মানিকছড়ি মুন্সি আব্দুর রউফ চত্বরের উপরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে র...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited