দূরছড়িতে রাতের আগুনে পুড়লো ১২ দোকান;অর্ধকোটি টাকার ক্ষতি!


ওমর ফারুক সুমন    |    ০২:৪২ এএম, ২০২১-০৫-২৫

দূরছড়িতে রাতের আগুনে পুড়লো ১২ দোকান;অর্ধকোটি টাকার ক্ষতি!

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার দ্বিতীয় বৃহত্তম দুরছড়ি বাজারে ভয়াবহ আগুনে ১২টি দোকান পুড়ে ছাই হয়েছে। এতে ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে নিশ্চিত করেন দুরছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ সফিকুল ইসলাম সিকদার।

২৫মে সোমবার রাত ৯ ঘটিকায় কামার সংকর এর দোকান থেকে আগুনের সূত্র পাত হয়েছে বলে জানায় পুলিশ এতে মুহূর্তেই আশপাশের ১০ টি দোকান দুইটি গোডাউন সম্পূর্ণ ভস্মীভূত হয়। আব্দুর রহিম নামে এক ঝাড়ু  ব্যাবসায়ীর ২৫ লাখ টাকার ঝাড়ু পুড়ে ছাই হয়ে যায়।  

এছাড়াও বাজারে অবস্থিত রাষ্ট্রিয় প্রতিষ্ঠান টেলিটক মোবাইল ফোন কম্পানির জেনেরেটর ও টাওয়ার আগুনে ক্ষতি গ্রস্ত হয় বলে জানাযায়। বাঘাইছড়িতে কোন ফায়ার স্টেশন না থাকায়  সেনাবাহিনী ও স্থানীয়দের সহায়তায় এক ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।

২০১৬ সালেও একবার বাজারটি সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে উপজেলায় কোন ফায়ার সার্ভিস স্টেশন না থাকায়  বার বার আগুনে পুড়ে ব্যাবসায়ীরা নিঃস্ব হচ্ছে।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম জানিয়েছেন বাঘাইছড়িতে শীঘ্রই ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের কাজ শুরুর উদ্যোগ নেয়া হবে।