প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে নানিয়ারচরে নানা আয়োজন


মেহেরাজ হোসেন সুজন    |    ০৩:২৭ পিএম, ২০২০-০৯-২৮

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে নানিয়ারচরে নানা আয়োজন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে নানিয়ারচর উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের আয়োজনে দলীয় কার্যালয়ে সকাল ১১ ঘটিকায় সংক্ষিপ্ত আকারে বিভিন্ন কর্মসূচীর আয়োজন করা হয়। নানিয়ারচর উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন নিয়ে আলোচনা সভায় নেত্রীর সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া ও মিলাদ মাহফিল, কেক কেটে জন্মদিন উৎযাপনসহ উপজেলা ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। 

আলোচনা সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্য বিগত দিনে ১৯ বার হামলা করার নিন্দা করে তার দীর্ঘায়ু কামনা ও দলের মধ্যে অনুপ্রবেশকারীরাই সবচেয়ে বেশি ক্ষতি করেছে বলে মন্তব্য করেছেন নানিয়ারচর উপজেলা আওয়ামী লীগ সভাপতি ওয়াহাব হাওলাদার।

নানিয়ারচর উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি আব্দুল ওয়াহাব হাওলাদার এর সভাপতিত্বে ও নানিয়ারচর উপজেলা যুবলীগ সম্পাদক ঝিল্লোল মজুমদারের সঞ্চালনায় উক্ত আয়োজনে নানিয়ারচর উপজেলা সাবেক সহ সভাপতি বাবুল কর্মকার, সাবেক সহ সভাপতি শাহজাহান মৃধা, নানিয়ারচর ইউনিয়ন আওয়ামীলীগ সাবেক সাধারণ সম্পাদক ফারুক মৃধা, সাবেক আইন বিষয়ক সম্পাদক দরশন চাকমা, নানিয়ারচর উপজেলা যুবলীগ সভাপতি প্রিয়তোষ দত্ত, উপজেলা ছাত্রলীগ, শ্রমিক লীগ, মৎস্য লীগ সহঅন্যান্য, নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।