নুরুল কবির | ০১:২১ এএম, ২০২১-০৫-২২
বান্দরবানের লামা পৌরসভার ১ নং চাম্পাতলী কুয়েত প্রবাসী নুর মোহাম্মদ এর বসতঘরে স্ত্রী সন্তানসহ একই পরিবারের ৩জনের লাশ উদ্ধার করেছে পুলিশ।লামা সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ রেজওয়ানুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
শুক্রবার (২১ মে) সন্ধ্যা ৭টার দিকে বিষয়টি স্বজনরা জানতে পেরে পুলিশকে খবর দেয়।নিহতরা হচ্ছে প্রবাসী নুর মোহাম্মদ এর স্ত্রী মাজেদা বেগম (৩৮), তার বড় মেয়ে রাফি (১৩) ও ছোট মেয়ে নুরি (১০ মাস)।
পুলিশ ও কুয়েত প্রবাসী নুর মোহাম্মদ এর ছোট ভাই আব্দুল খালেক জানায়, নুর মোহাম্মদ এর শয়ন কক্ষে তার স্ত্রী ও ছোট মেয়ে নুরির লাশ ও বড় মেয়ে রাফির লাশ তার রুমে পড়ে ছিল।
আব্দুল খালেক বলেন, সারাদিন কোন সাড়া শব্দ না পেয়ে ও ঘরের মূল ফটকের দরজা বন্ধ থাকায় সন্ধ্যা ৭টায় ঘরের পিছনের জানালা দিয়ে ঊঁকি দিলে নুর মোহাম্মদ এর রুমে তার স্ত্রী ও ছোট সন্তানের লাশ পড়ে থাকতে দেখতে পাই।
বিষয়টি লামা থানাকে জানালে রাত ৮টা ১৫ মিনিটে লামা সার্কেলের সহকারী পুলিশ সুপার এর নেতৃত্বে লামা থানা পুলিশ ঘরের মূল ফটকের তালা ভেঙ্গে তাদের লাশ গুলো উদ্ধার করে।
খবর পেয়ে লামা উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, লামা পৌরসভার মেয়রসহ এলাকাবাসী ঘটনাস্থলে ছুটে আসে।
সহকারী পুলিশ সুপার মোঃ রিজওয়ানুল ইসলাম বলেন, লাশের প্রাথমিক সুরতহাল করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ তিনটি বান্দরবান জেলা সদর হাসপাতালে পাঠানো হবে।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
আলমগীর মানিক : বাংলার কাশ্মীর’খ্যাত পার্বত্য রাঙামাটির পাহাড়, হ্রদ আর ঝরনার নৈসর্গিক সৌন্দর্য দেখতে দিন দিন ব...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে একজন, মাদক কারবারের অভি...বিস্তারিত
নাজিম আল হাসান : আসন্ন ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) মানিকছড়ি মুন্সি আব্দুর রউফ চত্বরের উপরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে র...বিস্তারিত
আলমগীর মানিক : একদিকে পর্যটকের ভিড়, অন্যদিকে ব্যস্ত সড়ক ও বাণিজ্যিক এলাকায় নানা ধরনের অপরাধের ঝুঁকি; এমন বাস্তবত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited