বাঘাইছড়ি প্রতিনিধি | ১০:৩৪ পিএম, ২০২০-০৯-২৭
পাহাড়ের উন্নয়নে যারা বাধাগ্রস্ত করছে তাদের বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সকল জনগোষ্ঠীকে এগিয়ে আসার আহবান জানিয়েছে খাদ্য মন্ত্রণালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি। তিনি বলেন আওয়ামী লীগ পাহাড়ের উন্নয়নে প্রতিজ্ঞাবদ্ধ। তাই আওয়ামী লীগের নেতা কর্মীরা জনগনের উন্নয়নে কাজ করছে। আওয়ামী লীগের জনপ্রিয়তা দেখে আঞ্চলিক দলের সশস্ত্র সন্ত্রাসীরা বেছে বেছে আওয়ামী লীগের নেতা কর্মীদের হত্যা করছে।
তিনি বলেন, এ হত্যাকান্ড চালিয়ে আওয়ামী লীগকে উন্নয়নের ধারা থেকে সরানো যাবে না বলে তিনি মন্তব্য করেন। রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ির ৩৬ নং সাজেক ইউনিয়ন পরিষদ ভবনের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
৩৬ নং সাজেক ইউনিয়নের চেয়ারম্যান নেলসন চাকমার সভাপতিত্বে সভায় রাঙ্গমাটি জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসরাফিল মজুমদার, বাঘাইছড়ি পৌর মেয়র মোঃ জাফর আলী, বাঘাইছড়ি আওয়ামী লীগ নেতা মোঃ আলি হোসেন, গিয়াস উদ্দিন মামুন, ইউনিয়ন পরিষদের মেম্বার সহ স্থানীয় জনপ্রতিনিধি ও গন্যমান্য ব্যাক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান পরিচালনা করেন সাজেক ইউনিয়নের সচিব বিশ্বজিৎ চক্রবর্তী। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ১ কোটি ২৭ লক্ষ টাকা ব্যায়ে এই ভবনের নির্মাণ করে।
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলা পুলিশের মাস্টার প্যারেড ও কিট প্যারেড অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৫ অক্টোবর) à...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে সড়ক অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ এবং à...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পর্যটকবাহী গাড়িবহরে হামলা, আইনশৃঙ্খলা রক্ষà¦...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited