নুরুল কবির | ০৭:৫১ পিএম, ২০২১-০৫-১৭
বান্দরবান শহরের ৮নং ওয়ার্ডের সবুজবাগ এলাকায় নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা সেবনকালে দুই যুবকের বাকবিতন্ডতা ও মারামিতে এক যুবক ছুরিকাহত হয়ে গুরুত্বভাবে আহত হয়েছে। গুরুত্ব আহত আল আমিন পেশায় একজন রাজমিস্ত্রী।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বান্দরবান শহরের ৮নং ওয়ার্ডের সবুজবাগ এলাকায় কিছু যুবক পাহাড়ের চুড়ায় বসে প্রতিনিয়ত নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা সেবন করে আসছিল,তরাই ধারাবাহিকতায় ১৭ মে (সোমবার) দুপুরে একই স্থানে গাঁজা সেবন করতে বসে গুরত্বর আহত আল-আমিনসহ তার কিছু বন্ধু।
সুত্রে আরো জানা যায়, গাঁজা সেবনের এক পর্যায়ে কথা কাটাকাটিতে আল-আমিন এর সাথে মো. শাহীনের মধ্যে তুমুল ঝগড়া সৃষ্টি হলে মো. শাহীন ছুরি দিয়ে আল-আমিন এর দেহের বিভিন্ন অংশে আঘাত করে। এসময় ছুরির আঘাতে আল-আমিন এর শরীর থেকে প্রচুর রক্তপাত সৃষ্টি হলে সে মাটিতে পড়ে গেলে সংগে সংগে সেখানে থাকা তার বন্ধুরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
এসময় আল-আমিন এর চিৎকারে আশেপাশের বাসিন্দারা তাকে উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালের জরুরী বিভাগে ভর্তি করলে ডাক্তাররা তার অবস্থা সংকটাপন্ন বলে তাকে উন্নত চিকিৎসার জন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
সদর হাসপাতালের ডাক্তার মো. নাছির উদ্দিন জানান, আহত অবস্থায় আল-আমিনকে বান্দরবান সদর হাসপাতালের জরুরী বিভাগে আনা হয়েছিল তার দুই কাধেঁ ছুরির আঘাত রয়েছে এবং প্রচুর রক্তক্ষরণ হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম চৌধুরী জানান, ঘটনার সংবাদ পেয়ে পুলিশের একটি টিম সেখানে গিয়ে মো. শাহীন নামে এক যুবককে আটক করেছে এবং এই ঘটনায় জড়িত অন্যান্য আসামীদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
আলমগীর মানিক : বাংলার কাশ্মীর’খ্যাত পার্বত্য রাঙামাটির পাহাড়, হ্রদ আর ঝরনার নৈসর্গিক সৌন্দর্য দেখতে দিন দিন ব...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে একজন, মাদক কারবারের অভি...বিস্তারিত
নাজিম আল হাসান : আসন্ন ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) মানিকছড়ি মুন্সি আব্দুর রউফ চত্বরের উপরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে র...বিস্তারিত
আলমগীর মানিক : একদিকে পর্যটকের ভিড়, অন্যদিকে ব্যস্ত সড়ক ও বাণিজ্যিক এলাকায় নানা ধরনের অপরাধের ঝুঁকি; এমন বাস্তবত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited