থানচি প্রতিনিধি | ১১:১১ পিএম, ২০২১-০৫-০৭
বান্দরবানে থানচিতে সাংঙ্গু নদীতে গভীর পানিতে পড়ে ডুবে এক শিশু মারা গেছে। তিনি বলিপাড়া ইউনিয়নের দীনতে পাড়া বাসিন্দা মেনয়া ম্রোঃ (২৯) এর মেয়ে সারি ম্রোঃ (৮)।
শুক্রবার (৭ মে) বিকালে কানজৈ পাড়া এলাকা সাংঙ্গু নদীর অক্ থাইক্ষ্যং নামক নদীস্থলে এ ঘটনা ঘটে। মৃত্যু শিশু দাদীমা ক্রাকটই ম্রোঃ (৬০) জানান, আজ দুপুরে সাংঙ্গু নদীতে আমার সাথে সারি ম্রোঃ (০৮) ও মাথি ম্রোঃ (৭) শামুক খুজঁতে যায়।
শামুক খুজঁতে খুজঁতে অক্ থাইক্ষ্যং নামক নদীস্থলে গেলে পানি সাথে খেলতে খেলতে নদীর গভীরে পড়ে পানিতে ডুবে যায় সারি ম্রোঃ (৮)। শিশু নিখোজঁ খবরটি এলাকাবাসী ও গ্রামবাসীকে জানিয়ে দেয়া হয়। গ্রামবাসী আসলে সাথে সাথে থানচি থানাকে বিষয়টি জানানো হয়েছে।
এদিকে স্থানীয়রা জানান, আমরা সাংঙ্গু নদীতে এক শিশু গভীরে পানিতে পড়ে ডুবে যাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। ঘটনাস্থলে নদীর পানি গভীরে ডুব দিয়ে খুজঁতে খুজঁতে এক পর্যায়ে পানি গভীরে থেকে শিশু লাশটি উদ্ধার করি।
থানচি থানা অফিসার (ওসি) সাইফুদ্দিন আনোয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, সাংঙ্গু নদীতে পড়ে এক শিশু মৃত্যু খবর পেয়েছি। তবে তা ময়নাতদন্তের প্রয়োজন নেই, এটি একটি অপমৃত্যু।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
আলমগীর মানিক : বাংলার কাশ্মীর’খ্যাত পার্বত্য রাঙামাটির পাহাড়, হ্রদ আর ঝরনার নৈসর্গিক সৌন্দর্য দেখতে দিন দিন ব...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে একজন, মাদক কারবারের অভি...বিস্তারিত
নাজিম আল হাসান : আসন্ন ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) মানিকছড়ি মুন্সি আব্দুর রউফ চত্বরের উপরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে র...বিস্তারিত
আলমগীর মানিক : একদিকে পর্যটকের ভিড়, অন্যদিকে ব্যস্ত সড়ক ও বাণিজ্যিক এলাকায় নানা ধরনের অপরাধের ঝুঁকি; এমন বাস্তবত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited