হাটহাজারী প্রতিনিধি | ০৯:৩৯ পিএম, ২০২১-০৫-০৫
চট্টগ্রামের হালদা নদী থেকে ৫শত মিটার ঘেরাও জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। ডিম ছাড়া মৌসুমে চোর সিন্ডিকেট চক্রটি বেপরোয়া ভাবে নদী থেকে মাছ শিকারে ব্যস্ত হয়ে পড়েছেন। মা মাছ ডিম ছাড়তে হালদায় বিচরণ শুরু করেছে।
এ সময় চোর দলটি কৌশল ভাবে হালদা নদী থেকে মাছ শিকার করতে গিয়ে প্রশাসনের হাতে জাল গুলো ধরা পড়েন। ইফতারের একটু আগে থেকে নদীতে জাল ফেলে মাছ শিকার করতে যান চোর দলটি,খবর পেয়ে ইউএনও অভিযান পরিচালনা করেন।
বুধবার(০৬ মে) দুপুর থেকে বিকেল সাড়ে ৫ টা পর্যন্ত অভিযান পরিচালনা করে জাল গুলো জব্দ করেন ইউএনও।সাত্তারঘাট থেকে নাজিরহাট পর্যন্ত বিভিন্ন স্থানে সাড়াশি অভিযান করে প্রায় ৫ শত মিটার ঘেরা জাল জব্দ করা হয়।
হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ রুহুল আমিন বলেন, মা মাছ শিকারের জন্য চোরা শিকারীরাও এখন ইফতারের আগে।এসময়ে প্রশাসন অভিযান করবেনা ভেবেই তারা মাছ চুরির জন্য ঘেরা জাল বসায়।এ সময় আইডিএফ সদস্য,আনসার সদস্যর,সমাজকর্মী শেখ মোরশেদুজ্জামান অভিযানে সহায়তা করেন।উপজেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামালির সাজেকে সড়ক অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ এবং ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুরের অভিযোগের প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited