করোনাও থামাতে পারেনি কাপ্তাই হৃদে উচ্চঃস্বরে গানবাজনা


মাসুদ পারভেজ নির্জন    |    ০৮:৩৭ পিএম, ২০২০-০৯-২৫

করোনাও থামাতে পারেনি কাপ্তাই হৃদে উচ্চঃস্বরে গানবাজনা

করোনা পরিস্থিতিতেও কাপ্তাই হৃদে উচ্চঃস্বরে গানবাজনা বাজিয়ে নাচানাচি করছে বখাটে যুবকরা। স্বাস্থ্যবিধি দূরের কথা উল্টো খুব জোরেসোরে গানবাজনা বাজিয়ে আনন্দ উচ্ছ্বাসের জন্য বিরক্তিতে ফেলছে রাঙামাটিবাসীকে।

রাঙামাটিবাসীরা জানিয়েছেন,প্রাকৃতিক দৃশ্য উপভোগ ও বিভিন্ন শিক্ষনীয় বিষয়ের জন্য বনভোজন অত্যন্ত প্রয়োজন।কিন্তু তাই বলে এত জোরেসোরে গানবাজনার কোন মানেই হয় না।অনেক পরিবারে বৃদ্ধ পিতামাতা,হার্টের দুর্বল রোগী রয়েছে।হঠাৎ করে জোরে-সোরে তাদের উপর খারাপ প্রভাব ফেলতে পারে।এছাড়াও জোরেসোরে গানবাজনার কারনে শিক্ষার্থীদের পড়ালেখায় ব্যঘাতও ঘটছে।আনন্দ উল্লাসের জন্য গানবাজনা যদি বেশি প্রয়োজন হয়  তাহলে  শব্দ কমিয়ে উপভোগ করতে পারে।এত জোরেসোরে গানবাজনা বাজিয়ে শব্দ দূষন ও আশেপাশের সাধারন মানুষকে বিরক্তি করা উচিত নয়।

এসময় রাঙমাটিবাসীরা কাপ্তাই হ্রদে উচ্চঃস্বরে গানবাজনার বিষয়ে প্রশাসনের ব্যবস্থা গ্রহনের আহবান জানান।