মাসুদ পারভেজ নির্জন | ১২:৪১ এএম, ২০২০-০৯-২৫
রাঙামাটিতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫ পিস ইয়াবাসহ একজনকে আটক করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর। বৃহস্পতিবার সন্ধ্যায় কাঠালতলীস্থ এসএ পরিবহনের সামনে থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপপরিচালক মিজানুর রহমান শরীফের তত্ত্বাবধানে উপপরিদর্শক জসিম উদ্দিনের নেতৃত্বে পরিচালিত অভিযানে ইয়াবাসহ এক যুবককে আটক করা হয়।
আটককৃত হল, চম্পকনগরের মৃত আক্কাস আলীর ছেলে ইউনুছ(২৮)। আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (১) সারণির ১০ (ক) ধারায় কোতোয়ালী থানায় একটি মামলা রুজু প্রক্রিয়াধীন আছে। অভিযানে এএসআই প্রভাত চন্দ্র, এএসআই লিটন কুমার নন্দী, সিপাই ফখরুল হাসান চৌধুরী, সিপাই সালাহ উদ্দিন কাদের,সিপাই মোঃ সোহেল রানা উপস্থিত ছিলেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপপরিচালক মিজানুর রহমান শরীফ জানান, মাদকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পর্যটকবাহী গাড়িবহরে হামলা, আইনশৃঙ্খলা রক্ষà¦...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited