নুরুল কবির | ০৯:৫৩ পিএম, ২০২১-০৪-১৮
বান্দরবান পাবত্য জেলার থানচি উপজেলায় র্যাব ও বিজিবির যৌথ বাহিনীর অভিযানে কোটি টাকার নিষিদ্ধ আফিম'সহ এক উপজাতী মাদক ব্যবসায়ীকে আটক হয়েছে। শনিবার রাতে জেলার থানচি উপজেলার সদর ইউনিয়নের হেড ম্যানপাড়া সাঙ্গু ব্রিকফিল্ড সংলগ্ন এলাকা থেকে থাকে আটক করা হয়।
আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খবর পেয়ে ঘটনাস্থলে অভিযান চালায় র্যাব -৭ ও বিজিবির সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী। এসময় মউসিং ত্রিপুরা (৩০) নামে এক মাদক কারবারীকে আটক করা হয়। সে তীন্দু ইউনিয়নের মাংলং হেডম্যান পাড়ার অনথহা ত্রিপুরার ছেলে।
আটকের পর তার কাছ থেকে পলিথিন ব্যাগে মোড়ানো ৩ কেজি ৮৫০ গ্রাম আফিম উদ্ধার করা হয়। আনুমানিক মূল্য চার কোটি টাকা। এদিকে আটকৃত মাদককারবারীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে রোববার (১৮এপ্রিল) থানচি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চট্টগ্রাম র্যাব-৭ এর মেজর মুসফিকুর রহমান জানান, মাদকের একটি বড় চালান হাতবদলের খবর পেয়ে অভিযান চালানো হয় থানচিতে। অভিযানে ৩কেজি ৮৫০ গ্রাম আফিম উদ্ধার করা হয়। আটক করা হয় এক মাদক ব্যবসায়ীকে।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
আলমগীর মানিক : বাংলার কাশ্মীর’খ্যাত পার্বত্য রাঙামাটির পাহাড়, হ্রদ আর ঝরনার নৈসর্গিক সৌন্দর্য দেখতে দিন দিন ব...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে একজন, মাদক কারবারের অভি...বিস্তারিত
নাজিম আল হাসান : আসন্ন ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) মানিকছড়ি মুন্সি আব্দুর রউফ চত্বরের উপরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে র...বিস্তারিত
আলমগীর মানিক : একদিকে পর্যটকের ভিড়, অন্যদিকে ব্যস্ত সড়ক ও বাণিজ্যিক এলাকায় নানা ধরনের অপরাধের ঝুঁকি; এমন বাস্তবত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited