রাজস্থলীতে ধর্ষনের চেষ্টায় ব্যর্থ হয়ে গৃহবধু কে  কুপিয়ে জখম 


রাজস্থলী প্রতিনিধি    |    ০২:৪৯ পিএম, ২০২১-০৪-১৮

রাজস্থলীতে ধর্ষনের চেষ্টায় ব্যর্থ হয়ে গৃহবধু কে  কুপিয়ে জখম 

রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়াতে এক মারমা (২০)গৃহবধুকে ধর্ষন চেষ্টার ঘটনা ঘটেছে।শনিবার রাত সাড়ে ১০ টায় ৩নং বাঙ্গালহালিয়া ইউনিয়নের ডাক বাংলাআগা পাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

বাঙ্গালহালিয়া ইউপি চেয়ারম্যান ঞেমং মারমা জানান, ঐ এলাকার স্থানীয় বখাটে যুবক থুইমং মারমা ঐ গৃহবধুকে একাপেয়ে ধর্ষনের চেষ্টা করলে আত্মচিৎকার করলে ধর্ষনকারি যুবক সেই গৃহবধুর হাতে থাকা মোবাইল ছিনিয়ে নেয় এবং ধারালো ছুরি দিয়ে এলোপাথারি কুপিয়ে মাথা, গলা, হাত ও পায়ে জখম করে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা গৃহবধুকে উদ্ধার করে প্রথমে চন্দ্রঘোনা মিশন হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক অবস্থা আশংকাজনক হওয়ায় চট্রগ্রাম মেডিকেল কলেজে প্রেরন করা হয়েছে বলে জানাগেছে।

অভিযুক্ত থুইমং মারমা একই এলাকার রেগ্গা মারমার ছেলে। সে একজন বিবাহিত যুবক। 

চন্দ্রঘোনাথানার অফিসার্স ইনচার্জ মোঃ ইকবাল বাহার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গৃহবধুর  পরিবারের পক্ষ হতে অভিযুক্ত থুইমং মারমা (লহই)কে আসামী করে চন্দ্রঘোনা থানায় একটি মামলা দায়ের করার প্রস্তুতি চলছে। আসামীকে গ্রেফতারের চেষ্টা চালানো হচ্ছে বলেও জানিয়েছেন ওসি।

৩ নংবাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ঞেমং মারমা ঘটনার সত্যতা স্বীকার করে জানান, তিনি শনিবার ঘটনাটি শুনার সাথে সাথে ওয়াডের ইউপি সদস্যকে ঘটনাস্থলে পাঠান।

৬নং ওয়ার্ডের ইউপি সদস্য জাহাঙ্গীর আলম জানান, সমাজের নৈতিকতার শিক্ষার অভাব,পারিবারিক অশান্তি, মায়া, মমতা, তথ্য প্রযুক্তির অপব্যবহার এবং  ধর্মীয় শিক্ষার অভাবের কারনে এই ঘটনা ঘটছে।