পোস্ট কমান্ডারকে হত্যার দায়ে খাগড়াছড়িতে আনসার সদস্যের মৃত্যুদন্ড


খাগড়াছড়ি প্রতিনিধি    |    ০৬:৪৯ পিএম, ২০২০-০৯-২৪

পোস্ট কমান্ডারকে হত্যার দায়ে খাগড়াছড়িতে আনসার সদস্যের মৃত্যুদন্ড

খাগড়াছড়ির দীঘিনালায় আনসার ভিডিপির পোস্ট কমান্ডারকে গুলি করে হত্যা মামলায় অভিযুক্ত আনসার সদস্য রফিকুল ইসলামকে মৃত্যুদন্ডে দন্ডিত করেছে আদালত। 

বৃহস্পতিবার দুপুরে খাগড়াছড়ি জেলা ও দায়রা জজ রেজা মো. আলমগীর হাসানের আদালত এ রায় প্রদান করে। দন্ডপ্রাপ্ত রফিকুল ইসলাম জামিনে বের হওয়ার পর পলাতক রয়েছে। 

মামলার নথি ও আদালত সূত্রে জানা যায়, ২০১৫ সালের ৩ জুলাই দীঘিনালার কবাখালী ইউনিয়নের হেডম্যানপাড়া চৌধুরী হিল আনসার পোস্টের ব্যারাকে বাক বিতন্ডার একপর্যায়ে সৈনিক রফিকুল ইসলাম সরকারি অস্ত্র দিয়ে পোস্ট কমান্ডার নায়ক আমির হোসেনকে গুলি করে হত্যা করে। এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে মামলা করেন। 

রায়ে সন্তোষ জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী এডভোকেট বিধান কানুনগো জানান, আসামীর বিরুদ্ধে গঠিত চার্জ সন্দেহাতীত ভাবে প্রমাণিত হওয়ায় আদালত দ-বিধি ৩০২ ধারায় মৃত্যুদ- ও ৫০ হাজার টাকা অর্থদ- প্রদান করেন।