কাপ্তাই প্রতিনিধি | ০১:৪৫ এএম, ২০২১-০৪-০৮
ফেইসবুকে ‘হেফাজতে ইসলামের নেতা মামুনুল হকের পক্ষে প্রচারণা চালানোর’ অভিযোগে রাঙামাটির কাপ্তাইয়ের এক ছাত্রলীগ নেতাকে অব্যাহতি দেয়া হয়েছে।
বুধবার (৭ এপ্রিল) কাপ্তাই উপজেলা ছাত্রলীগের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। এছাড়া তাকে দল থেকে বহিষ্কারের জন্য কেন্দ্রে সুপারিশ পাঠিয়েছেন তারা।
অব্যাহতি প্রাপ্ত ওমর ফারুক কাপ্তাই ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। কাপ্তাইয়ে কর্ণফুলী ডিগ্রি কলেজের সাবেক ছাত্র ওমর ফারুক বর্তমানে চট্টগ্রামে এক বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করছেন।
কাপ্তাই উপজেলা ছাত্রলীগের সভাপতি নুর উদ্দিন সুমন এবং সাধারণ সম্পাদক আল লিমন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ জানানো হয়, ‘দলীয় শৃঙ্খলা পরিপন্থি কার্যকলাপের সাথে জড়িত থাকার অপরাধে কাপ্তাই ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. ওমর ফারুককে সংগঠনের পদ থেকে অব্যাহতি প্রদান করা হল। একই সাথে তাকে স্থায়ী বহিষ্কারের জন্য জেলা কমিটির মাধ্যমে কেন্দ্রীয় কমিটির কাছে সুপারিশ পাঠানো হয়েছে।
তবে এ বিষয়ে কথা বলার জন্য ওমর ফারুকের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পর্যটকবাহী গাড়িবহরে হামলা, আইনশৃঙ্খলা রক্ষà¦...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited