আলাউদ্দিন জিহাদীকে গ্রেফতারের প্রতিবাদে ও নিঃশর্ত মুক্তির দাবীতে রাঙামাটিতে মানববন্ধন


নিজস্ব প্রতিবেদক    |    ১১:২৯ পিএম, ২০২০-০৯-২৩

আলাউদ্দিন জিহাদীকে গ্রেফতারের প্রতিবাদে ও নিঃশর্ত মুক্তির দাবীতে রাঙামাটিতে মানববন্ধন

মুফতি আল্লামা আলাউদ্দিন জিহাদীকে জঙ্গিবাদ ও উগ্রপন্থি কতৃক ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় গ্রেফতারের প্রতিবাদে ও নিঃশ্বর্ত মুক্তির দাবীতে রাঙামাটিতে আগামীকাল মানবন্ধন অনুষ্ঠিত হবে। আগামীকাল সকাল ১১টায় ২৪ সেপ্টেম্বর আহলে সুন্নাত ওয়াল জমা'আত সমন্বয় কমিটির আয়োজনে প্রেস ক্লাবের সম্মুখে এই মানববন্ধন অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, ২১ সেপ্টেম্বর হেফাজত ইসলামের সাবেক আমীর আল্লামা শাহ আহমদ শফীকে নিয়ে ফেসবুকে কটূক্তি করে স্ট্যাটাস দেয়ার অভিযোগে চারজনের বিরুদ্ধে ফতুল্লা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। গত রোববার নারায়ণগঞ্জ মহানগর ওলামা পরিষদের সাধারণ সম্পাদক মুফতি হারুনুর রশিদ এ মামলা করেন। পুলিশ ফতুল্লার মাহমুদপুর থেকে আবতাহী মুজাদ্দেদিয়া সুন্নিয়া মাদ্রাসা ও এতিমখানার পরিচালক মুফতি আলাউদ্দিন জিহাদীকে গ্রেফতার করেছে। মামলার অপর আসামিরা হলেন- চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার জাহাপুরের ঝন্টু বিশ্বাসের ছেলে মানিক, ফরিদপুর জেলার আবদুল্লাহ আল মামুন ও কুমিল্লা জেলার আহসান উল্লাহ।