১০ টাকা মূল্যে চাউল পেয়ে প্রধান মন্ত্রীকে দোয়া করলেন থানচির ৪শত পরিবার


থানচি প্রতিনিধি    |    ০৪:৫৫ পিএম, ২০২১-০৩-২৯

১০ টাকা মূল্যে চাউল পেয়ে  প্রধান মন্ত্রীকে দোয়া করলেন থানচির ৪শত পরিবার

“ক্ষুদা এখন ভয় নাই দম টাকা চাউল পাই,ঘরে কোন অভাব নাই ” প্রতিপাদ্যের শেখ হাসিনা বাংলাদেশ ক্ষুদা হবে নিরুদ্দেশ খাদ্যবান্ধ কর্মসূচী আওতায় বান্দরবানে থানচি উপজেলা সদর ইউনিয়ন পরিষদে ৪শত হত দরিদ্র ,অসহায় পরিবার ১০টাকা চাউল ক্রয় করতে সুযোগ পাওয়া প্রধান মন্ত্রীকে দোয়া করলেন হত দরিদ্র মহিলারা।

খাদ্য অধিদপ্তরের পরিচালনা হত দরিদ্র পরিবারের জন্য স্বল্পমূল্যে খাদ্য শস্য প্রদান এর আয়োজনে গত সোমবার সকালে স্থানীয় ডিলার মোঃ নজির আহম্মদ এর গুদাম হতে চাউল প্রদান করা হয় ।

স্থানীয় সদর ইউনিয়ন পরিষদের তত্ত্বাবধানে হত দরিদ্র ৪শত পরিবারকে ৩০ কেজি করে মাসিক চাউল বিতরনে শুভ উদ্ভোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আতাউল গনি ওসমান, খাদ্য নিয়ন্ত্রন অধিদপ্তরে ইস্পেক্টর অনুপম চাকমা, সদর ইউনিয়নের সচীব চমংউ মারমা, প্রধান শিক্ষক নূর মোহাম্মদ, ডিলার মোঃ নজির আহম্মদসহ গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন ।