নুরুল কবির | ০৭:০০ পিএম, ২০২০-০৯-২২
বান্দরবানে আওয়ার লাইভস্, আওয়াার হেলথ্, আওয়ার ফিউচারস্ (ওএলএইচএফ) প্রকল্পের উদ্যোগে প্রকল্পের ফিমেল মেন্টরদের জীবন দক্ষতা ও কিশোরী ক্লাব পরিচালনা বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচী মঙ্গলবার) বান্দরবান সদরের রয়েল হোটেলের কনফারেন্স হলে শুরু হয়েছে।
ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে সিমাভি ও বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিএস) এর সহায়তায় এই প্রশিক্ষণ কর্মসূচীর আয়োজন করে স্থানীয় বেসরকারী সংস্থা অনন্যা কল্যাণ সংগঠন (একেএস)। এই প্রশিক্ষণে প্রকল্পের সদর উপজেলার গার্লস ক্লাব পরিচালনার দায়িত্বে নিয়োজিত মেন্টরগণ প্রশিক্ষণার্থী হিসেবে উপস্থিত ছিলেন।
উদ্বোধনী পর্বে অনন্যা কল্যাণ সংগঠন (একেএস) এর ট্রেইনার য়ইসানো মারমার সঞ্চালনায় এবং অনন্যা কল্যাণ সংগঠন (একেএস) এর নির্বাহী পরিচালক ডনাই প্রু নেলি এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপিএস’র ওএলএইচএফ প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক সঞ্জয় মজুমদার। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপিএস’র মাস্টার ট্রেইনার সুমিত বণিক। উদ্বোধনী পর্বে স্বাগত বক্তব্য রাখেন অনন্যা কল্যাণ সংগঠন (একেএস) এর আওয়ার লাইভস্,আওয়াার হেলথ্,আওয়ার ফিউচারস্ (ওএলএইচএফ) প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী ম্যামিসিং মারমা।
প্রকল্পের ফিমেল মেন্টরদের প্রকল্পের কিশোরী ক্লাব পরিচালনা ও জীবন দক্ষতা বৃদ্ধির পাশাপাশি যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং অধিকার (এসআরএইচআর), জেন্ডার বিষয়ে মৌলিক জ্ঞান বৃদ্ধির লক্ষ্যে এই প্রশিক্ষণ কর্মসূচী অনুষ্ঠিত হচ্ছে এবং ২২ থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত তিনদিন এই প্রশিক্ষণ কর্মসূচী পরিচালিত হবে।
প্রকল্পের সার্বিক সহযোগিতায় রয়েছে অনন্যা কল্যাণ সংগঠন (একেএস) এর প্রোগাম ফ্যাসিলিটেটর জিরসাংকুং বম, খ্যাই খ্যাইনু মার্মা,বো অং মার্মা।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
আলমগীর মানিক : বাংলার কাশ্মীর’খ্যাত পার্বত্য রাঙামাটির পাহাড়, হ্রদ আর ঝরনার নৈসর্গিক সৌন্দর্য দেখতে দিন দিন ব...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে একজন, মাদক কারবারের অভি...বিস্তারিত
নাজিম আল হাসান : আসন্ন ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) মানিকছড়ি মুন্সি আব্দুর রউফ চত্বরের উপরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে র...বিস্তারিত
আলমগীর মানিক : একদিকে পর্যটকের ভিড়, অন্যদিকে ব্যস্ত সড়ক ও বাণিজ্যিক এলাকায় নানা ধরনের অপরাধের ঝুঁকি; এমন বাস্তবত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited