প্রেস বিজ্ঞপ্তি | ০৩:৩০ পিএম, ২০২০-০৯-২২
"বাঘাইছড়িতে মাদক বিরোধী স্ট্যাটাসের জেরে যুবকের উপর হামলা" শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে ঘটনার প্রধান অভিযুক্ত আব্দুর রহমান সরকার। মঙ্গলবার সকালে সিএইচটি টাইমস টোয়েন্টিফোরকে পাঠানো এক প্রতিবাদ লিপিতে তিনি জানান, ২১শে সেপ্টেম্বর ২০২০ তারিখে বহুল প্রচলিত অনলাইন নিউজ পোর্টাল সিএইচটি টাইমস টোয়েন্টিফোর ডটকমে প্রকাশিত " বাঘাইছড়িতে মাদকের বিরুদ্ধে স্ট্যাটাসের জেরে যুবকের উপর হামলা " শিরোনামে প্রকাশিত সংবাদটি আমাদের পরিবারের দৃষ্টিগোচর হয়েছে।
প্রকাশিত নিউজের বিরুদ্ধে আমাদের পরিবারের পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানাচ্ছি। যেখানে বলা হয়েছে মাদকের বিরুদ্ধে স্টাটাস দেওয়ায় আমি ও আমার ভাই জৈনক নুর মোহাম্মন ও তার ভাইয়ের উপর হামলা চালাই। আমাদের বিরুদ্ধে হামলার যে অভিযোগ আনা হয়েছে তার সাথে আমাদের ন্যূনতম সম্পর্ক নেই। আমাদের পরিবারের সুনাম ক্ষুন্ন করার হীন চক্রান্তেই এই অপপ্রচার চালানো হচ্ছে ।
প্রতিবাদ লিপিতে জানানো হয়," গত ১৭ই সেপ্টেম্বর ২০২০তারিখ রোজ বৃহস্পতিবার আনুমানিক ৬.৩০-৭.০০ ঘটিকার সময় আমি "আমতলী ডিজিটাল সেন্টারে" বসে ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা জনাব আবুল খায়েরর(২৮) সাথে কথা বলছিলাম। এমন সময় হঠাৎ করে মৃত আব্দুল মালেকের ছেলে নূর মোহাম্মদ(১৯) আমার উপর আতর্কিত হামলা চালায়। যার চাক্ষুষ সাক্ষী ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা জনাব আবুল খায়ের। আমার উপর হামলার খবর শুনে আমার ভাই আমিরুল ইসলাম সরকার (৪০) আমাকে বাঁচাতে এগিয়ে আসলে নূর মোহাম্মদ দৌড়ে পালিয়ে যায়। আমরাও হামলাকারী নূর মোহাম্মদের পেছনে পেছনে দৌড়ে যাই। হামলাকারী নুর মোহাম্মদকে আমরা কোন পাল্টা হামলা করিনি। মূলত সে কেন আমকে হামলা করেছে এটা জানতেই তাকে ধরার চেষ্টা করি। এসময় আমতলী বাজারে উপস্থিত অনেক লোকজন জড়ো হয়ে যায় এবং হইচই শুরু হয়। উপস্থিত কয়েকজন লোকের আগ্রাসী মনোভাব দেখে আমাদের মনে হয়েছে সম্পূর্ণ ঘটনাটি ছিলো পূর্ব পরিকল্পিত এবং আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাড় করানোর সাজানো নাটক।
উল্লেখ্য, আমি ও আমার পরিবারের কেউ মাদকের সাথে জড়িত নই। আমার পরিবারের কেউ সিগারেট পর্যন্ত স্পর্শ করে না। তাই, কেউ মাদক বিরোধী লেখালেখি করলে আমার প্রতিবাদ করার প্রশ্নই আসে না। বলা বাহুল্য, মাদকের বিরুদ্ধে আমি নিজে একজন সক্রিয় কর্মী। গত ৯ই সেপ্টেম্বর ২০২০ তারিখ সন্ধার পর আমতলী বাজারে মাদক বিরোধী মানববন্ধন হয়। যেখানে আমি সক্রিয় ভুমিকা পালন করি।
অন্যদিকে অপপ্রচারকারী চক্রের মূল হোতা নূর মোহাম্মদের ভাই আল -মামুন(৪০) একজন চিহ্নিত মাদক কারবারী ও পুলিশের এজাহার ভুক্ত আসামী। মাদকের সাথে সম্পৃক্ততার অভিযোগে আল - মামুন দীর্ঘদিন কারাভোগ করে।
আমার বাবা আমতলী ইউনিয়নের প্রতিষ্ঠাতা আওয়ামীলীগের প্রবীণ নেতা। তিঁনি অত্যন্ত সুনামের সাথে দীর্ঘদিন সারওয়াতলী ও আমতলী ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিঁনি ইউনিয়ন আওয়ামীলীগের সহ - সভাপতির দায়িত্বে আছেন। আমারা সাত ভাইয়ের মধ্যে দুই ভাই প্রবাসী। এদের একজন যুক্তরাজ্যের সিটিজেন ও অন্যজন বৈধভাবে প্রায় ১২ বছর যাবত মালয়শিয়া আছেন। সাফল্যের সাথে মাস্টার্স পাশ করে ঢাকার দুটি স্বনামধন্য প্রতিষ্ঠানে শিক্ষকতার মতো মহান পেশায় নিয়োজিত আছেন দুই ভাই। এছাড়াও এক ভাই ব্যবসায়ের কাজে কুমিল্লা থাকেন এবং একজন আমাদের পরিবারের দেখাশোনার স্বার্থে আমাদের বাড়িতেই থাকে। আমি চট্টগ্রাম প্রিমিয়ার ইউনিভার্সিটি থেকে সাফল্যের সাথে এলএলবি( অনার্স) সম্পন্ন করে বর্তমানে ঢাকা জর্জ কোর্টে একজন শিক্ষানবিশ আইনজীবী হিসেবে কর্মরত আছি। পাশাপাশি বাঘাইছড়ি উপজেলার সবচেয়ে বড় সামাজিক সংগঠন "হৃদয়ে বাঘাইছড়ি" এর প্রতিষ্ঠার পর থেকে শতভাগ স্বচ্ছতার সাথে যুগ্ম সম্পাদকের দায়িত্ব পালন করে আসছি।
এখানে উল্লেখ্য যে, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমার বাবা একজন সম্ভাব্য চেয়ারম্যান পদপার্থী। তাই, আমাদের পরিবারের সুনাম ক্ষুন্ন করার হীন স্বার্থে আমাদের প্রতিপক্ষ মিথ্যা নাটক সাজিয়ে আমাদের পরিবারের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।
আমতলী ইউনিয়নের জনগণ তথা দেশবাসীকে মিথ্যা অপপ্রচারের ফাঁদে পা না দিয়ে সতর্ক ও সত্য জানার আহবান জানাচ্ছি।"
প্রতিবেদকের বক্তব্যঃ ভিক্টিমের দেওয়া তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি করা হয়েছে। উক্ত প্রতিবেদনে প্রতিবেদকের নিজস্ব কোন মতামত যোগ করা হয়নি। অভিযুক্তের বক্তব্যও কোন প্রকার পরিবর্তন না করে হুবুহু সংবাদে প্রকাশ করা হয়েছে।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পর্যটকবাহী গাড়িবহরে হামলা, আইনশৃঙ্খলা রক্ষà¦...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited